1. abkiller40@gmail.com : admin : Abir Ahmed
  2. ferozahmeed10@gmail.com : moderator1818 :
পত্নীতলায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা  - Barta24TV.com

পত্নীতলায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা 

Reporter Name
  • Update Time : Thursday, August 27, 2026
  • 12 Time View

মোকছেদুল ইসলাম,নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর পত্নীতলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে উপজেলা বিএনপি ও নজিপুর পৌর বিএনপির আয়োজনে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

সভায় পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. এ. জেড. মিজানের সঞ্চালনায় এবং উপজেলা বিএনপির সভাপতি মো. মোকসেদুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কৃষিবিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মো. সামসুজ্জোহা খান জোহা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভানেত্রী সামিনা পারভীন পলি।এ সময় উপস্থিত ছিলেন পত্নীতলা উপজেলা বিএনপির সহসভাপতি মো. আবু ইউসুফ, সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ আল ফারুক, সাংগঠনিক সম্পাদক মো. নজরুল ইসলাম ও মো. রমজান আলী সরদার, নজিপুর পৌর বিএনপির সভাপতি মো. মামুন হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. ফজলুল হক, সাংগঠনিক সম্পাদক মো. এ. জেড. মিজান ও মো. আব্দুল্লাহ আল মামুনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category