


সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার ৩নং পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল মান্নান ইউনিয়নবাসীর সার্বিক উন্নয়নে পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। তিনি একটি সুন্দর, আধুনিক ও জনবান্ধব ইউনিয়ন গড়ে তুলতে জনগণের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার ওপর জোর দিয়েছেন।
এলাকার দীর্ঘদিনের সমস্যাগুলো চিহ্নিত করে সততা ও কার্যকর উদ্যোগের মাধ্যমে তা সমাধানের প্রতিশ্রুতি দিয়ে তিনি জানান, ৩নং পূর্ব জাফলংবাসীর রাস্তাঘাট সংস্কার,আধুনিক পয়োনিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, নাগরিক সেবা সহজীকরণ, কৃষি এবং স্থানীয় অর্থনীতির প্রসার এছাড়া তরুণ প্রজন্মের জন্য ইতিবাচক কর্মের সুযোগ সৃষ্টি তাঁর মূল লক্ষ্য।
জনপ্রতিনিধির মূল দায়িত্ব হলো মানুষের পাশে থাকা এবং জনগণের কল্যাণে কাজ করা—এই প্রত্যয় ব্যক্ত করে আব্দুল মান্নান জানান, তিনি দল-মত ও শ্রেণি-পেশার ঊর্ধ্বে উঠে ইউনিয়নের প্রতিটি মানুষের জন্য সমানভাবে কাজ করতে চান।
পরিশেষে তিনি ইউনিয়নের সর্বস্তরের মানুষের কাছে দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করে বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় একটি আধুনিক,শান্তিপূর্ণ,সুন্দর এবং উন্নত পূর্ব জাফলং গড়ে তোলা সম্ভব।