1. abkiller40@gmail.com : admin : Abir Ahmed
  2. ferozahmeed10@gmail.com : moderator1818 :
পবিত্র কোরআন ও সুন্নাহর আলোকে নতুন প্রজন্মকে গড়ে তুলতে হবে: চসিক প্রশাসক - Barta24TV.com

পবিত্র কোরআন ও সুন্নাহর আলোকে নতুন প্রজন্মকে গড়ে তুলতে হবে: চসিক প্রশাসক

Reporter Name
  • Update Time : Saturday, November 28, 2026
  • 8 Time View

মোহাম্মদ আনিছুর রহমান ফরহাদ, চট্টগ্রাম:

পবিত্র কোরআন ও সুন্নাহর নৈতিক শিক্ষায় নতুন প্রজন্মকে গড়ে তুলতে পারলে সমাজ থেকে দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি, কিশোর গ্যাং, ইভটিজিং ও মাদকের মতো সামাজিক অপরাধ দূর করা সম্ভব হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন।

তিনি বলেন, শুধু পবিত্র কোরআন তিলাওয়াত করলেই হবে না, এর অর্থ ও মর্মবাণী অনুধাবন করে জীবনে বাস্তবায়ন করতে হবে। শিশুদের শৈশব থেকেই ধর্মীয় মূল্যবোধ, নৈতিকতা, সততা ও মানবিক শিক্ষায় গড়ে তুলতে হবে। তাহলেই একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠা সম্ভব।

শনিবার (২৮ নভেম্বর) বিকেলে আগ্রাবাদ আবদুল্লাহ কনভেনশন হলে হাকিমুল উম্মাহ আদর্শ বালক-বালিকা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত ৭ম শিক্ষা প্রদর্শনী, বার্ষিক পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রশাসক আরও বলেন, আজকের শিশুরাই আগামী দিনের সমাজ ও রাষ্ট্রের নেতৃত্ব দেবে। তাই পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজকে সম্মিলিতভাবে তাদের সঠিক শিক্ষা ও নৈতিক দিকনির্দেশনা দিতে হবে। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি অধ্যবসায়, আত্মবিশ্বাস ও ভালো মানুষ হওয়ার প্রতি গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক এইচ এম এম আহসান হাবিবের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক, সাবেক কাউন্সিলর মোহাম্মদ সেকান্দরসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের বিভিন্ন শিক্ষা ও সৃজনশীল প্রদর্শনী অনুষ্ঠিত হয় এবং কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় সিডিএ আবাসিক এলাকায় মাদ্রাসার স্থায়ী ভবন নির্মাণের জন্য জায়গা বরাদ্দের বিষয়ে সহযোগিতার আশ্বাস দেন চসিক প্রশাসক। পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category