


মীর শাহাদাৎ, পাবনা প্রতিনিধি:
আজ ১০ই মুহাররাম ১৪৪৮ হিজরী, ২৬শে জুন ২০২৬ শুক্রবার, পাবনা জেলার চলনা মসজিদে খানকাহ্-এ ক্বাদেরীয়া’র উদ্যোগে ১০ই মুহাররম মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর নাতী সাইয়েদুশ শুহাদা শহীদ সম্রাট হযরত ইমামে আলী মাকাম মাওলা হুসাইন (আঃ) এবং কারবালার সকল শহীদদের স্বরণে শোক মিছিল ও পথযাত্রা পালিত হয়।
১০ই মহররম (আশুরার দিন) কারবালার প্রান্তরে সত্য ও ন্যায়ের জন্য হযরত ইমাম হুসাইন (আঃ) এবং তাঁর পরিবারের সদস্যরা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেন। তাঁদের এই আত্মত্যাগের মাধ্যমেই ইসলাম এবং মানবতার মূল আদর্শ পৃথিবীতে চিরকাল সমুন্নত ও জিন্দাবাদ (মহিমান্বিত) হয়ে আছে।এই ঐতিহাসিক দিনটি মুসলিম উম্মাহর জন্য এক গভীর মহা শোক, ত্যাগ এবং প্রেরণার প্রতীক। অন্যায় ও জালিমের বিরুদ্ধে মাথা নত না করার শিক্ষাই কারবালা আমাদের দেয়।
আহলে বাইতে রাসুল মাওলা ইমামে আলী মাকাম ইমাম হুসাইন আঃ পাকের ভক্তি শ্রদ্ধা,মহব্বত, ভালোবাসায় ঈমানের অংশ এবং জান্নাতে যাওয়ার অন্যতম মাধ্যমে। তাই ১০ই মহররম আশুরার শোক মিছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। মেদিনীপুর দরবার শরীফের সকল আশেকান,জাকেরান ভক্তবৃন্দ ও মুরিদান সহ অএ বিভিন্ন এলাকার মুহিব্বিনে আহলে বাইত অপেক্ষায় থাকেন এই ফজিলতপুর্ণ দিনটির জন্য যা পেয়ে আত্মশুদ্ধি অর্জনের চেষ্টা করেন।
অবশেষে শোক মিছিল টি চলনা খানকাহ শরীফে ও ইমামবাড়া থেকে শুরু করে সুজানগর বাজার হয়ে চলনা খানকাহ শরীফ পর্যন্ত আসে। এবং সেখানে চলনা আঞ্জুমানে কাদেরিয়া কমিটির উপস্থিতিতে মাতম, মজলিস ওয়াজ, মাহফিল,মিলাদ কিয়াম , শেষে ইমাম হুসাইনের ভক্তগণ মহান আল্লাহ পাকের দরবারে চোখের পানি ফেলে ক্ষমা ও রহমত কামনা করেন।এবং দেশ ও জাতির শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সম্পুর্ণ হয়।
সিলসিলা এ কাদেরিয়া রায্যাকিয়া তথা মেদিনীপুর দরবার শরীফের সাজ্জাদানশীন হুযুর পাক হযরত সৈয়দ শাহ ইয়াসূব আলী আল কাদেরী আল বাগদাদী মাদ্দাযিল্লুহুল আলী’র হুকুম মোতাবেক।প্রতি বছর ১০ই মুহাররাম শোক মিছিল পাক পরিচালিত হয়।