1. abkiller40@gmail.com : admin : Abir Ahmed
  2. ferozahmeed10@gmail.com : moderator1818 :
বিএমএসএস'র কেন্দ্রীয় কমিটির ভাইস-চেয়ারম্যান হলেন দৈনিক দেশ বার্তা'র চট্টগ্রাম ব্যুরো চীফ - Barta24TV.com

বিএমএসএস’র কেন্দ্রীয় কমিটির ভাইস-চেয়ারম্যান হলেন দৈনিক দেশ বার্তা’র চট্টগ্রাম ব্যুরো চীফ

Reporter Name
  • Update Time : Thursday, July 23, 2026
  • 29 Time View

নিজস্ব প্রতিনিধিঃ

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস)-এর ২০২৬–২০২৭ মেয়াদের ১৯১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। ঘোষিত কমিটিতে দৈনিক দেশ বার্তা ও দৈনিক অভিযোগ বার্তা’ ব্যুরো চীফ মোহাম্মদ আনিছুর রহমান ফরহাদ “ভাইস-চেয়ারম্যান” হিসেবে নির্বাচিত হয়েছেন।
বাংলাদেশের তৃণমূল নিপীড়িত নির্যাতিত অবহেলিত সাংবাদিকদের অধিকার, পেশাগত উন্নয়ন এবং সাংবাদিকতার মানোন্নয়নে দীর্ঘদিন ধরে কাজ করে আসা সংগঠনটির কেন্দ্রীয় কমিটিতে অন্তর্ভুক্ত হওয়ায় সাংবাদিক মহলে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে।
” ভাইস-চেয়ারম্যান ” হিসেবে দায়িত্ব পাওয়ায় মোহাম্মদ আনিছুর রহমান ফরহাদ বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান, মহাসচিব মো. ছগির আহমেদসহ সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

​সংগঠন কর্তৃক অর্পিত এই নতুন দায়িত্ব আমি অতীতের ন্যায় এবারও সততা, নিষ্ঠা ও যথাযথ দায়িত্বশীলতার সাথে পালন করতে বদ্ধপরিকর। আমার এই দায়িত্ব পালনে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএস এস) এর কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ৬৪ জেলার সকল জেলা কমিটি এবং দেশব্যাপী ছড়িয়ে থাকা প্রতিটি উপজেলা কমিটির সকল সাংবাদিক ভাইয়ের আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করছি।
​আসুন, সকলে মিলে( বিএমএসএস ) এর গতিশীল শক্তিশালী বিশাল ফ্ল্যাটফর্ম নিপীড়িত, নির্যাতিত, অবহেলিত , সাংবাদিকদের অধিকার আদায়ের আন্দোলনকে আরও সুদৃঢ় করে নিজেকে শক্তিশালী সংগঠক হিসেবে গড়ে তুলি।​
তিনি বলেন, “সাংবাদিকদের অধিকার রক্ষা, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে আমি সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যাব।
এদিকে, বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি ( বিএমএসএস )’ র প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান এবং মহাসচিব মো. ছগির আহমেদ নবগঠিত কেন্দ্রীয় কমিটির সকল সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তারা আশা প্রকাশ এবং প্রত্যাশা করেন সাবেক যুগ্ম মহাসচিব ও নবগঠিত ভাইস-চেয়ারম্যান মোহাম্মদ আনিছুর রহমান ফরহাদ এর কাছ থেকে সফলতা ও দক্ষ নেতৃত্ব সংগঠনের জন্য অশেষ গৌরবের , ভবিষ্যতে সেই দক্ষ নেতৃত্বের মাধ্যমে সংগঠন আরও এগিয়ে যাবে, এবং নবনির্বাচিত কমিটির সদস্যরা সংগঠনের আদর্শ ও উদ্দেশ্য বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন এবং তৃণমূল নিপীড়িত নির্যাতিত অবহেলিত সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠা, পেশাগত মর্যাদা রক্ষা ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
সাংবাদিক সমাজের বিভিন্ন ব্যক্তি, সহকর্মী ও শুভানুধ্যায়ীরাও মোহাম্মদ আনিছুর রহমান ফরহাদ কে অভিনন্দন জানিয়ে তাঁর নতুন দায়িত্ব পালনে সর্বাত্মক সফলতা কামনা করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category