1. abkiller40@gmail.com : admin : Abir Ahmed
  2. ferozahmeed10@gmail.com : moderator1818 :
ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট নির্বাচন: কার্যকরী সদস্য পদে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন মোঃনিশাদূল ইসলাম নিশাদ - Barta24TV.com

ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট নির্বাচন: কার্যকরী সদস্য পদে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন মোঃনিশাদূল ইসলাম নিশাদ

Reporter Name
  • Update Time : Wednesday, August 26, 2026
  • 8 Time View

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

আগামী ৫ সেপ্টেম্বর ২০২৬ তারিখে অনুষ্ঠিতব্য বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি, ব্রাহ্মণবাড়িয়া ইউনিটের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে কার্যকরী সদস্য পদে* মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বিশিষ্ট সমাজসেবক ও সাংবাদিক সংগঠনের আজীবন সদস্য *মোঃ নিশাদুল ইসলাম নিশাদ । তার আজীবন সদস্য নং- ৯৫৮১।

মনোনয়ন ফরম সংগ্রহের পর তিনি বলেন, “দুর্গত মানুষের পাশে দাঁড়াতে, সঠিক সদস্য নির্বাচনে ভোট দিন বিবেক থেকে।”

তিনি আরও বলেন, একটি কার্যকর, মানবিক ও জনকল্যাণমুখী রেড ক্রিসেন্ট ইউনিট গড়ে তোলাই তার লক্ষ্য। দুর্যোগে অসহায় মানুষের পাশে দ্রুত সেবা পৌঁছে দেওয়া, রক্তদান, প্রাথমিক চিকিৎসা ও স্বেচ্ছাসেবী কার্যক্রমকে আরও গতিশীল করাই হবে তার প্রধান অগ্রাধিকার।

আলহামদুলিল্লাহ জানিয়ে তিনি ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট সোসাইটির সকল সম্মানিত সদস্যদের কাছে দোয়া, সহযোগিতা এবং মূল্যবান ভোট প্রার্থনা করেছেন।

নির্বাচনকে ঘিরে সদস্যদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে। আগামী ৫ সেপ্টেম্বর ভোটের মাধ্যমে ২০২৬-২০২৮ মেয়াদের কার্যনির্বাহী কমিটি গঠিত হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category