1. abkiller40@gmail.com : admin : Abir Ahmed
  2. ferozahmeed10@gmail.com : moderator1818 :
৪০ বছরের ত্যাগ ও তৃণমূল কর্মীদের অবমূল্যায়ন - Barta24TV.com

৪০ বছরের ত্যাগ ও তৃণমূল কর্মীদের অবমূল্যায়ন

Reporter Name
  • Update Time : Saturday, September 26, 2026
  • 8 Time View

ইকবাল আহমেদ লিটনঃ

​দীর্ঘ ৪০ বছর ধরে আয়ারল্যান্ডে অবস্থানরত এই প্রবীণ রাজনৈতিক কর্মী নিজের ত্যাগের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, “আমার রক্তে আওয়ামী লীগ, আমার জন্ম আওয়ামী পরিবারে। আয়ারল্যান্ডে দীর্ঘ চার দশক ধরে দলের সাথে ওতপ্রোতভাবে জড়িত। দল করার অপরাধে দেশে আমার বিরুদ্ধে ৫টি মামলা হয়েছে, বসতবাড়ি ভাঙচুর করে জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং প্রতিনিয়ত মৃত্যুর হুমকি পাচ্ছি। এর পরও অনলাইনে ও অফলাইনে দলের প্রচার-প্রচারণায় কখনোই পিছিয়ে যাইনি।”

​তিনি আফসোস প্রকাশ করে বলেন, “আজকে চরম দুর্দিনে তৃণমূলের ত্যাগী কর্মীদের অবমূল্যায়ন করা হচ্ছে। যারা মাত্র কয়েকদিন আগে আয়ারল্যান্ডে এসেছে, তারা সুদিনের বাতাস দেখে বড় বড় পদ বাগিয়ে নিচ্ছে। অথচ দীর্ঘদিনের পরীক্ষিত কর্মীদের অবহেলা করা হচ্ছে। সভাপতি ও সেক্রেটারি শিক্ষিত এবং লেখালেখি করা নেতাদের পছন্দ করেন না; যার কারণে গত সাড়ে তিন বছর ধরে তারা আমার ফোন এবং মেসেজের কোনো উত্তর দেন না।”

​’গুপ্ত হাইব্রিড’ মুক্ত ও দল রক্ষার আহ্বান

​দলের এমন করুণ অবস্থার জন্য ইউরোপীয় নেতৃত্বের অযোগ্যতাকে দায়ী করে ইকবাল আহমেদ লিটন বলেন, “এরাই হচ্ছে গুপ্ত হাইব্রিড, যারা দলকে ভেতর থেকে ধ্বংস করার কারিগর। আজকে এদের কারণেই ইউরোপসহ দেশে এবং দেশের বাইরে আওয়ামী লীগের এই নাজুক অবস্থা তৈরি হয়েছে।”

​ইউরোপের সকল খাঁটি ও তৃণমূল নেতাকর্মীদের উদ্দেশে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “দলের স্বার্থে আমাদের সবাইকে সোচ্চার হতে হবে। আওয়ামী লীগকে রক্ষা করতে হলে দল থেকে এসব সুবিধাবাদী ‘আগাছা’ দ্রুত পরিষ্কার করতে হবে। এটাই হোক আমাদের দীপ্ত অঙ্গীকার।”

ইকবাল আহমেদ লিটন

কলামিস্ট ও সদস্য সচিব, আয়ারল্যান্ড আওয়ামী লীগ

Please Share This Post in Your Social Media

More News Of This Category