


মাহমুদপুর প্রতিনিধি:
মাহমুদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ৩নং ওয়ার্ডের নলছিয়া বানাবাধা এলাকায় একটি বিশাল নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শত শত ভোটারের স্বতঃস্ফূর্ত ও সরব উপস্থিতিতে পুরো এলাকায় এক অভূতপূর্ব উৎসাহ ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
বৈঠকে প্রধান বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এবং চেয়ারম্যান পদপ্রার্থী জিএস রুনু তালুকদার। তিনি তাঁর বক্তব্যে মাহমুদপুর ইউনিয়নকে একটি আধুনিক, আদর্শ ও উন্নত জনপদ হিসেবে গড়ে তোলার ঘোষণা দেন।
জিএস রুনু তালুকদার বলেন, “নির্বাচিত হলে নলছিয়া বানাবাধাসহ প্রতিটি ওয়ার্ডের রাস্তাঘাট, শিক্ষা ও সামাজিক ব্যবস্থার আমূল পরিবর্তন আনা হবে। জনগণের দোরগোড়ায় নাগরিক সেবা সুনিশ্চিত করতে এবং একটি সম্পূর্ণ দুর্নীতিমুক্ত ইউনিয়ন পরিষদ গঠন করতে আমি আপনাদের সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।”
তাঁর এই উন্নয়নমুখী বক্তব্যে অনুপ্রাণিত হয়ে উপস্থিত ভোটার ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে তাঁর প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেন। আগামী নির্বাচনে জননেতা জিএস রুনু তালুকদারকে বিজয়ী করতে এবং মাহমুদপুর ইউনিয়নের সুন্দর ও সমৃদ্ধ ভবিষ্যৎ নিশ্চিত করতে এলাকার সর্বস্তরের জনগণ ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।