


নিজস্ব প্রতিনিধিঃ
সারাদেশের ন্যায় সিলেটেও বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ১ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেল ৩টায় সিলেট জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করবে সিলেট জেলা বিএনপি।
এ উপলক্ষে রোববার (৩০ আগস্ট) রাত ৮টায় নগরীর মেন্দিভাগস্থ এমরান ল অ্যাসোসিয়েট কার্যালয়ে সিলেট জেলা বিএনপির এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিলেট সিটি করপোরেশনের প্রশাসক জননেতা আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীর সঞ্চালনায় সভায় প্রতিষ্ঠাবার্ষিকীর বিভিন্ন কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
সভায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে সিলেট জেলা বিএনপির একটি প্রস্তুতি কমিটি গঠন করা হয়। জেলা বিএনপির সহসভাপতি মাহবুবুর রব চৌধুরী ফয়সলকে আহ্বায়ক এবং সহসভাপতি নাজিম উদ্দিন লস্করকে সদস্য সচিব করে এ কমিটি গঠন করা হয়েছে।
কমিটিতে জেলা বিএনপির সহসভাপতি, যুগ্ম সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকবৃন্দ সদস্য হিসেবে থাকবেন। এছাড়া সিলেট জেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর সভাপতি/আহ্বায়ক এবং সাধারণ সম্পাদক/সদস্য সচিববৃন্দও প্রস্তুতি কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।
প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ এমপি। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি। এছাড়া বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
সভায় সিদ্ধান্ত হয়, বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা বিএনপির আওতাধীন উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অধীনস্থ ইউনিটগুলো নিজ নিজ সুবিধাজনক সময়ে আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি পালন করবে। একইভাবে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোও প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করবে।
প্রস্তুতি সভায় সিলেট জেলা বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি মাহবুবুর রব চৌধুরী ফয়সল, নাজিম উদ্দিন লস্কর, উ