1. abkiller40@gmail.com : admin : Abir Ahmed
  2. ferozahmeed10@gmail.com : moderator1818 :
নবীগঞ্জে স্কুলে গিয়ে নবম শ্রেণির ছাত্রী লাভিবা নিখোঁজ, সন্ধানের আকুতি - Barta24TV.com

নবীগঞ্জে স্কুলে গিয়ে নবম শ্রেণির ছাত্রী লাভিবা নিখোঁজ, সন্ধানের আকুতি

Reporter Name
  • Update Time : Monday, September 21, 2026
  • 10 Time View

বীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি:

হবিগঞ্জের নবীগঞ্জে লাভিবা চৌধুরী নামে নবম শ্রেণির এক স্কুলছাত্রী নিখোঁজ হয়েছে। নিখোঁজের পর পরিবারের সদস্যরা সম্ভাব্য নানা স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।

​পারিবারিক সূত্রে জানা গেছে, আজ সকাল ১০টার দিকে নবীগঞ্জ মধ্যবাজার এলাকার নিজ বাসা থেকে নবীগঞ্জ হীরা মিয়া গার্লস স্কুলের উদ্দেশ্যে বের হয় লাভিবা চৌধুরী। এরপর থেকে সে আর বাসায় ফেরেনি। নিখোঁজ লাভিবা চৌধুরীর বাবার নাম ওহি চৌধুরী।

​সন্তানকে হারিয়ে চরম দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন পরিবারের স্বজনরা। কোনো সহৃদয় ব্যক্তি যদি লাভিবা চৌধুরীর কোনো সন্ধান পেয়ে থাকেন, তবে পরিবারের সাথে ০১৭৭৫-৯৯৯১৩৩ নম্বরে অথবা নিকটস্থ থানায় যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category