1. abkiller40@gmail.com : admin : Abir Ahmed
  2. ferozahmeed10@gmail.com : moderator1818 :
সিডনিতে টঙ্গান ল্যাঙ্গুয়েজ স্কুলের শিক্ষার্থীদের শিক্ষামূলক রামিনস ফার্ম পরিদর্শন - Barta24TV.com

সিডনিতে টঙ্গান ল্যাঙ্গুয়েজ স্কুলের শিক্ষার্থীদের শিক্ষামূলক রামিনস ফার্ম পরিদর্শন

Reporter Name
  • Update Time : Saturday, June 13, 2026
  • 43 Time View

অভিযোগ বার্তা ডেস্ক: টঙ্গান ভাষা ও সংস্কৃতির সঙ্গে নতুন প্রজন্মকে আরও ঘনিষ্ঠভাবে পরিচিত করতে সম্প্রতি একদল শিক্ষার্থীকে নিয়ে বাংলাদেশী মালিকানাধীন রামিনস ফার্ম প্রাইভেট লিমিটেড একটি বিশেষ শিক্ষামূলক ফার্ম ভিজিটের আয়োজন করা হয়। টঙ্গান ল্যাঙ্গুয়েজ স্কুলের শিক্ষার্থীরা তাদের শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে অংশ নেয় এই ব্যতিক্রমী শিক্ষা কার্যক্রমে।

রামিনস ফার্ম প্রাইভেট লিমিটেড এর পরিচালক হারুন রশিদ জানান, এই ভিজিটের মূল উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের টঙ্গান ভাষার পাশাপাশি ভিন্ন দেশীয় খামারের জন্য ভূমি প্রস্তুত, খাদ্য উৎপাদন এবং কৃষি সংস্কৃতির গুরুত্ব সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা প্রদান করা। কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা করেছে বেভারলি হিলস গার্লস হাই স্কুল।

ফার্মে কয়েক ঘণ্টাব্যাপী এই অনুষ্ঠানে শিক্ষার্থীরা বাংলাদেশী কৃষিকাজ, খাদ্য উৎপাদনের প্রক্রিয়া এবং তাজা কৃষিপণ্যের উৎস সম্পর্কে হাতে-কলমে ধারণা লাভ করে। একই সঙ্গে তারা প্রকৃতির সঙ্গে সংযোগ স্থাপন এবং কৃষির প্রতি শ্রদ্ধাবোধ গড়ে তোলার সুযোগ পায়।

আয়োজকরা বলেন, নতুন প্রজন্মকে ভূমি ও বাংলাদেশী সব্জি ও খাদ্যের উৎস সম্পর্কে সচেতন করে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিশুদের কৃষির সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হলে তারা খাদ্য উৎপাদনের পেছনের কঠোর পরিশ্রম ও মূল্য সম্পর্কে আরও ভালোভাবে বুঝতে পারবে।

এ সময় অভিভাবকদেরও সন্তানদের নিয়ে নিয়মিত এ ধরনের শিক্ষামূলক কার্যক্রমে অংশগ্রহণের আহ্বান জানানো হয়। আয়োজকদের মতে, শিশুদের বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে শেখার সুযোগ করে দিলে তারা কৃষি, পরিবেশ এবং খাদ্য নিরাপত্তা সম্পর্কে আরও সচেতন হয়ে উঠবে।

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের ধন্যবাদ জানিয়ে আয়োজকরা ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। তাদের ভাষায়, আমরা একসঙ্গে খাদ্য উৎপাদন, জ্ঞানচর্চা এবং কমিউনিটি গঠনের মাধ্যমে একটি শক্তিশালী ভবিষ্যৎ নির্মাণ করতে চাই।

Please Share This Post in Your Social Media

More News Of This Category