1. abkiller40@gmail.com : admin : Abir Ahmed
  2. ferozahmeed10@gmail.com : moderator1818 :
মেলান্দহে টিকিট সিন্ডিকেটের তাণ্ডব - রেলের টিকেট কালোবাজারির প্রতিবাদ - Barta24TV.com
সকাল ৯:৫৩, শনিবার, ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

মেলান্দহে টিকিট সিন্ডিকেটের তাণ্ডব – রেলের টিকেট কালোবাজারির প্রতিবাদ

Reporter Name
  • Update Time : শুক্রবার, এপ্রিল ১০, ২০২৬
  • 49 Time View

মেলান্দহ প্রতিনিধি:জামালপুরের মেলান্দহ রেলওয়ে স্টেশনে টিকিট কালোবাজারির প্রতিবাদ করায় এক সচেতন নাগরিককে বর্বরোচিতভাবে পিটিয়ে জখম করেছে স্টেশনের অসাধু কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে গঠিত একটি সিন্ডিকেট। আজ (শুক্রবার) সকালে স্টেশনে প্রকাশ্যে টিকিট কালোবাজারি চলাকালে এ ঘটনা ঘটে।

​আজ প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে মেলান্দহ স্টেশনে কম্পিউটার ট্রেনের টিকিটের জন্য যাত্রীদের দীর্ঘ লাইন ছিল। কিন্তু এসময় লাইনে দাঁড়িয়ে থাকা শত শত যাত্রীকে হতাশ করে  কাউন্টার থেকে ঘোষণা করা হয়— পুরুষের জন্য মাত্র ৬টি এবং নারীদের জন্য মাত্র ৩টি সিট আছে। এর কিছুক্ষণ পরই ‘টিকিট শেষ’ বলে ঘোষণা দিয়ে সাধারণ যাত্রীদের ফিরিয়ে দেওয়া হয়।

​পরে কাউন্টারে টিকিট নেই বলা হলেও, একই সময়ে স্টেশনের ভেতরেই রেল কর্মচারীদের ছত্রছায়ায় থাকা এক ব্যক্তিকে সরাসরি উচ্চমূল্যে টিকিট বিক্রি করতে দেখা যায়। সাধারণ মানুষের এই দুর্ভোগ ও জালিয়াতি দেখে এক সচেতন নাগরিক প্রতিবাদ জানান ও কালোবাজারির বিষয়টি নিয়ে প্রশ্ন তোলেন।

​অভিযোগ উঠেছে, কম্পিউটার ট্রেনের কর্মরত কর্মকর্তা ও কর্মচারীরা সরাসরি এই কালোবাজারি সিন্ডিকেটের সাথে জড়িত। প্রতিবাদ করায় তারা ক্ষিপ্ত হয়ে ওঠে। ট্রেন স্টেশনে আসার ঠিক আগমুহূর্তে স্টেশনের সেই ‘সিন্ডিকেটধারী’ কর্মচারীরা সংঘবদ্ধ হয়ে ওই নাগরিকের ওপর ঝাঁপিয়ে পড়ে। তাকে এলোপাথারিভাবে মারধর ও কিল-ঘুষি মেরে শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম করা হয়।

​এসময় উপস্থিত সাধারণ যাত্রীরা এই ন্যাক্কারজনক ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের দাবি, মেলান্দহ স্টেশন এখন টিকিট কালোবাজারির নিরাপদ দুর্গে পরিণত হয়েছে। রেলের কর্মচারীদের সরাসরি যোগসাজশ থাকায় কালোবাজারিরা বেপরোয়া হয়ে উঠেছে। তারা দ্রুত এই অসাধু কর্মকর্তাদের অপসারণ এবং হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category