1. abkiller40@gmail.com : admin : Abir Ahmed
  2. ferozahmeed10@gmail.com : moderator1818 :
মানবিক পুলিশ: দুর্গাপুরে এসআই রিপন কুমার দাসের প্রশংসনীয় উদ্যোগ - Barta24TV.com

মানবিক পুলিশ: দুর্গাপুরে এসআই রিপন কুমার দাসের প্রশংসনীয় উদ্যোগ

রাজশাহী অফিস
  • Update Time : Friday, December 26, 2025
  • 166 Time View

স্টাফ রিপোর্টার : পুলিশকে নিয়ে মানুষের মধ্যে নানা ধরনের নেতিবাচক ধারণা থাকলেও, মানবিক কাজে পুলিশের ইতিবাচক ভূমিকার উদাহরণ নতুন নয়। এমনই এক প্রশংসনীয় মানবিক উদ্যোগের দৃষ্টান্ত স্থাপন করেছেন রাজশাহীর দুর্গাপুর থানার এক পুলিশ সদস্য।

শুক্রবার (২৬ ডিসেম্বর) সকালে উপজেলার থানা মোড় এলাকার ‘মাইক্রো স্ট্যান্ড’ নামক স্থানে এক অজ্ঞাত ব্যক্তি হঠাৎ অজ্ঞান হয়ে রাস্তায় পড়ে যান। এ সময় স্থানীয়দের মধ্যে কিছুটা আতঙ্ক সৃষ্টি হলেও কেউ দ্রুত সিদ্ধান্ত নিতে পারছিলেন না। ঠিক সেই সময় ঘটনাস্থলে উপস্থিত হন দুর্গাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রিপন কুমার দাস। পরিস্থিতি পর্যবেক্ষণ করে তিনি কোনো সময় নষ্ট না করে তাৎক্ষণিকভাবে একটি ভ্যানগাড়ি ডেকে অজ্ঞান ব্যক্তিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, এসআই রিপন কুমার দাস নিজে উপস্থিত থেকে অসুস্থ ব্যক্তিকে হাসপাতালে পাঠান এবং প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করেন। তার এই দ্রুত ও মানবিক পদক্ষেপে ওই ব্যক্তির প্রাথমিক চিকিৎসা সম্ভব হয়।

স্থানীয়রা বলছেন, দায়িত্ব পালনের পাশাপাশি পুলিশের এমন মানবিক আচরণ সাধারণ মানুষের মধ্যে আস্থা বাড়ায়। এসআই রিপন কুমার দাসের এই উদ্যোগ সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রশংসা কুড়িয়েছে।

দুর্গাপুর থানার উপ-পরিদর্শক রিপন কুমার দাস বলেন, “সকালে থানা মোড় এলাকায় গিয়ে দেখি একজন অজ্ঞাত ব্যক্তি অজ্ঞান হয়ে রাস্তায় পড়ে আছেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে তাৎক্ষণিকভাবে একটি ভ্যানগাড়ি ডেকে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে পাঠানো হয়। পুলিশ হিসেবে নয়, একজন মানুষ হিসেবে দায়িত্ববোধ থেকেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।”

মানবিক এই উদ্যোগ নিঃসন্দেহে পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় করবে বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category