1. abkiller40@gmail.com : admin : Abir Ahmed
  2. ferozahmeed10@gmail.com : moderator1818 :
বিএমএসএস'র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান তোতার রুহের মাগফিরাত কামনায় রাজশাহীতে মিলাদ ও দোয়া মাহফিল - Barta24TV.com

বিএমএসএস’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান তোতার রুহের মাগফিরাত কামনায় রাজশাহীতে মিলাদ ও দোয়া মাহফিল

Reporter Name
  • Update Time : Friday, September 25, 2026
  • 10 Time View

রাজশাহী প্রতিনিধি:

মফস্বল সাংবাদিক ওয়েলফেয়ার সোসাইটির (এমএসডব্লিউএস) চেয়ারম্যান ও সাবেক বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির (বিএমএসএস) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম খন্দকার আছিফুর রহমান তোতার অকাল মৃত্যুতে তাঁর রুহের মাগফিরাত কামনায় রাজশাহীতে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বাদ মাগরিব ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ক্রাইম রিপোর্টার্স ফাউন্ডেশন, রাজশাহী বিভাগীয় কার্যালয়, বিহাস মোড়, বিনোদপুর, মতিহার, রাজশাহীতে রাজশাহী বিভাগীয় কমিটির উদ্যোগে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মফস্বল সাংবাদিক ওয়েলফেয়ার সোসাইটির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও কার্যনির্বাহী পর্ষদে সদস্য মো. আরিফুল ইসলাম।

রাজশাহী বিভাগীয় কমিটির সভাপতি মো. সাইফুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইন বিষয়ক সম্পাদক রুবেল হাসান, আলমগীর হোসেন, হাফেজ মাওলানা সাদ্দাম হোসেন, রেন্ট, শাহীনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করা হয়। পরে মরহুম খন্দকার আছিফুর রহমান তোতার কর্মময় জীবন ও সাংবাদিকতা অঙ্গনে তাঁর অবদানের বিভিন্ন দিক নিয়ে স্মৃতিচারণ করেন উপস্থিত নেতৃবৃন্দ। তাঁরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে গভীর শ্রদ্ধা ও শোক প্রকাশ করেন।

পরে মিলাদ ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়ায় মরহুম খন্দকার আছিফুর রহমান তোতার রুহের মাগফিরাত, কবরের আজাব মাফ, জান্নাতুল ফেরদৌস নসিব এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করা হয়।

দোয়া মাহফিলে সংগঠনের নেতৃবৃন্দ বলেন, মরহুম খন্দকার আছিফুর রহমান তোতা মফস্বল সাংবাদিকদের অধিকার, মর্যাদা ও কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর মৃত্যু সাংবাদিক অঙ্গনে একটি অপূরণীয় শূন্যতার সৃষ্টি করেছে। তাঁর কর্ম ও অবদান সংগঠনের নেতাকর্মীদের মাঝে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।

শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category