1. abkiller40@gmail.com : admin : Abir Ahmed
  2. ferozahmeed10@gmail.com : moderator1818 :
জামালপুর জেনারেল হাসপাতালের করুণ চিত্র দেখে ক্ষোভ প্রকাশ করলেন বিমান মন্ত্রী - Barta24TV.com

জামালপুর জেনারেল হাসপাতালের করুণ চিত্র দেখে ক্ষোভ প্রকাশ করলেন বিমান মন্ত্রী

Reporter Name
  • Update Time : Sunday, September 6, 2026
  • 11 Time View

জামালপুর প্রতিনিধিঃ

‎জামালপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ২৫০ জনের স্থলে চিকিৎসাধীন ৮৬৭ রোগী। একটি ইনকিউবেটরে রাখা হচ্ছে তিনটি করে নবজাতক। এরই মধ্যে ২০২১ সালে পরিত্যক্ত ঘোষণা করা ঝুঁকিপূর্ণ ভবনেই চলছে চিকিৎসাসেবা। হাসপাতালের এমন করুণ ও মানবেতর চিত্র দেখে বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

‎শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে জামালপুর জেনারেল হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেন তিনি।

‎মন্ত্রী বলেন, “? আমার জীবনের সবচেয়ে খারাপ অভিজ্ঞতাগুলোর একটি আজ এই হাসপাতালে এসে হলো। হাসপাতাল দেখেছি, কিন্তু এমন পরিস্থিতি কখনো দেখিনি। বাংলাদেশে এমনও হাসপাতাল আছে, এটা আমার জানা ছিল না।

‎তিনি বলেন, ২৫০ শয্যার হাসপাতালে ৮৬৭ রোগী চিকিৎসাধীন থাকায় রোগীদের মানবেতর অবস্থায় থাকতে হচ্ছে। এমন চিত্র দেখে তিনি অত্যন্ত বিস্মিত ও দুঃখিত।

‎শিশু ওয়ার্ডের পরিস্থিতি তুলে ধরে মন্ত্রী বলেন, ইনকিউবেটরে যেখানে একটি বাচ্চা থাকার কথা, সেখানে তিনটি করে বাচ্চা রাখা হচ্ছে। সবচেয়ে দুঃখজনক বিষয় হলো, ২০২১ সালে ভবনটিকে পরিত্যক্ত ঘোষণা করা হলেও এখনো সেখানে রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

‎হাসপাতাল পরিদর্শনের সময় জামালপুরের পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন, সিভিল সার্জন ডা. মোহাম্মদ আজিজুল হকসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category