1. abkiller40@gmail.com : admin : Abir Ahmed
  2. ferozahmeed10@gmail.com : moderator1818 :
গণভবন ছেড়ে পালানোর ঘটনা পাঠ্যবইয়ে - Barta24TV.com
দুপুর ২:৫৬, মঙ্গলবার, ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

গণভবন ছেড়ে পালানোর ঘটনা পাঠ্যবইয়ে

Reporter Name
  • Update Time : শনিবার, জানুয়ারি ৪, ২০২৫
  • 204 Time View

বার্তা ডেস্কঃ

পাঠ্যপুস্তকে নতুন সংযোজন হিসেবে দেশের মুক্তিযুদ্ধ, বিভিন্ন আন্দোলন এবং শহীদদের স্মৃতি তুলে ধরার প্রয়াস দেখা যাচ্ছে। পঞ্চম শ্রেণির বাংলা বইয়ে যুক্ত হয়েছে ‘আমরা তোমাদের ভুলব না’ অধ্যায়, যেখানে শহীদ মীর নিসার আলী তিতুমীর, প্রীতিলতা ওয়াদ্দেদার, শহীদ মতিয়ুর রহমান মল্লিক, সার্জেন্ট জহুরুল হক, ড. মুহম্মদ শামসুজ্জোহা, নূর হোসেনসহ অনেক শহীদের অবদান তুলে ধরা হয়েছে। পাশাপাশি ২০২৪ সালের জুলাই আন্দোলনে শহীদ হওয়া আবু সাঈদ ও মীর মাহফুজুর রহমান মুগ্ধের নামও অন্তর্ভুক্ত করা হয়েছে।

নতুন শিক্ষাক্রমে শেখ হাসিনা সরকারের দুঃশাসনের দিকগুলো এবং জনগণের আন্দোলনের ঘটনা অন্তর্ভুক্ত হয়েছে। নবম-দশম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয়ে উল্লেখ করা হয়েছে, ২৬ মার্চ মেজর জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। আর শেখ হাসিনা সরকারের সময়ের নির্যাতন, গুম, খুন এবং অর্থনৈতিক লুটপাটের বিবরণও উঠে এসেছে। জন-আন্দোলনে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের গণভবন ছেড়ে পালিয়ে যাওয়ার বিষয়টিও উঠে এসেছে নতুন পাঠ্যবইয়ে।

১ জানুয়ারি শিক্ষার্থীদের হাতে নতুন শিক্ষাবছরের এসব বই তুলে দেয়া হয়েছে।ছাত্র-জনতার জুলাই আন্দোলন নিয়ে সপ্তম শ্রেণির বাংলা বইয়ে অন্তর্ভুক্ত করা হয়েছে ‘সিঁথি’ নামের কবিতা। এতে রংপুরের শহীদ আবু সাঈদের বীরত্ব এবং আইনশৃঙ্খলা বাহিনীর দমন-পীড়নের চিত্র তুলে ধরা হয়েছে।

এনসিটিবি চেয়ারম্যান ড. এ কে এম রিয়াজুল হাসান বলেন, “২০২৪ সালের গণঅভ্যুত্থান ছিল বাংলাদেশের ইতিহাসের অন্যতম বড় গণআন্দোলন। এটি নতুন প্রজন্মকে উৎসাহিত করবে, তাই পাঠ্যপুস্তকে স্থান দেওয়া হয়েছে

Please Share This Post in Your Social Media

More News Of This Category