1. abkiller40@gmail.com : admin : Abir Ahmed
  2. ferozahmeed10@gmail.com : moderator1818 :
সিলেট ল কলেজের ২৫/২৬ ব্যাচের সমাপনী অনুষ্ঠান উদযাপন - Barta24TV.com
রাত ২:২৩, রবিবার, ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেট ল কলেজের ২৫/২৬ ব্যাচের সমাপনী অনুষ্ঠান উদযাপন

Reporter Name
  • Update Time : শুক্রবার, মে ২২, ২০২৬
  • 18 Time View

সিলেট ল কলেজ ২৫-২৬ ব্যাচের সমাপনী অনুষ্ঠান ২১ মে ২০২৬ ইং সময় বিকাল ৫ ঘটিকা সিলেট ল কলেজের শিক্ষার্থীদের উদ্যোগে এক বর্ণাঢ্য সমাপনী অনুষ্ঠান উদযাপিত হয়েছে।

আনন্দঘন পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থীদের দীর্ঘ শিক্ষাজীবনের স্মৃতি, বন্ধুত্ব ও ভবিষ্যৎ পথচলার প্রত্যয় উঠে আসে।অনুষ্ঠানে ২০২৫/২৬ ব্যাচের শিক্ষার্থীদের পাশাপাশি কলেজের শিক্ষকবৃন্দ আমন্ত্রিত অতিথি ছিলেন উক্ত অনুষ্ঠানে  প্রধান অতিথি ছিলেন- সিলেট ল ‘ কলেজ এর অধ্যক্ষ সৈয়দ মহসীন আহমদ,বিশেষ অতিথি হিসেবে ছিলেন অ্যাডঃ এইচ কে হেলাল ও সিলেট ল কলেজ ছাত্রদলের সভাপতি সুয়েভ এবং সাধারণ সম্পাদক -রাশিদ আহমদ মুন্নাসহ ল ‘ কলেজ ছাত্রদলের অন্যান্য নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

ল কলেজের ২০২৫-২০২৬ ব্যাচের শিক্ষার্থীদের উদ্দেশ্য বক্তব্য সৈয়দ মহসীন আহমদ বলেন,আইন ও ন্যায়বিচার আইন হলো সমাজ পরিচালনার একটি গুরুত্বপূর্ণ ব্যবস্থা, যা মানুষের অধিকার রক্ষা, শৃঙ্খলা বজায় রাখা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একটি সভ্য সমাজে আইন ছাড়া শান্তি ও নিরাপত্তা বজায় রাখা সম্ভব নয়। আইন মানুষকে তার দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সচেতন করে এবং অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর শক্তি দেয়।

একজন আইন শিক্ষার্থীর লক্ষ্য শুধু আইন জানা নয়, বরং সত্য, ন্যায় ও মানবতার পক্ষে কাজ করা। আইন শিক্ষা সমাজে সুবিচার প্রতিষ্ঠার পথ দেখায় এবং একজন শিক্ষার্থীকে দক্ষ, দায়িত্বশীল ও নৈতিক মানুষ হিসেবে গড়ে তুলতে সহায়তা করে।
সৈয়দ মহসীন আহমদ আরো বলেন ২৫-২৬ ব্যাচ এর সবাইকে নিয়ে স্বপ্ন দেখেন কালো কোট পরে সবাই দাড়িয়েআছে কোট প্রাঙ্গনে। তিনি শিক্ষার্থীদের মন গড়ে দোয়া করেন সবাই যেন আগামীর আইনজীবী হয়।

শিক্ষার্থীদের পরিবার-পরিজনের উপস্থিতি অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে। আলোচনা পর্বে বক্তারা আইন শিক্ষার গুরুত্ব তুলে ধরে বলেন, ন্যায়বিচার প্রতিষ্ঠা ও সমাজ গঠনে ভবিষ্যৎ আইনজীবীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এবং এডভোকেট এইচ কে হেলাল শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, সিলেট ল ‘ কলেজ ২৫/২৬ ব্যাচ চমৎকার সুন্দর একটি ব্যাচ, এরাই আগামী দিনের উকিল। কেউ হবে বারের সভাপতি কেউ বা আমার সাধারণ সম্পাদক। তিনি সব শিক্ষার্থীদের সুনাম করেন।

অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনা, স্মৃতিচারণ, সম্মাননা প্রদান এবং শিক্ষার্থীদের অনুভূতি প্রকাশের মাধ্যমে দিনটি আরও তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে। শিক্ষার্থীরা বলেন, ল কলেজের এই পথচলা শেষ হলেও একে অপরের সঙ্গে গড়ে ওঠা সম্পর্ক ও স্মৃতি আজীবন অমলিন থাকবে।

উল্লেখ্য, সিলেট ল কলেজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত সিলেট অঞ্চলের অন্যতম আইন শিক্ষা প্রতিষ্ঠান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category