


মেলান্দহ থেকে রমজান আলীঃ
জামালপুরের মেলান্দহে ১০ এপ্রিল বৃহস্পতিবার সকাল ১০টায় এসএসসি ও সমমান পরীক্ষা ১৫ টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে।
বিভিন্ন কেন্দ্র পরিদর্শন ও উপজেলা মাধ্যমিক অফিস সূত্রে জানা যায়, উপজেলার ১৫ টি কেন্দ্রে, এসএসসি কেন্দ্র সংখ্যা ৮টি,ভোকেশনাল কেন্দ্র সংখ্যা ৫টি ও দাখিল কেন্দ্র সংখ্যা ২টি।সর্বমোট পরীক্ষার্থী সংখ্যা রয়েছে ৪হাজার ৮শত ৭১জন।
এছাড়াও বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে প্রশাসনিক নিরাপত্তা ও নকলমুক্ত পরিবেশের মধ্য দিয়ে এসএসসি পরীক্ষার প্রথম দিন কেন্দ্র পরিদর্শন করেন-উপজেলা নির্বাহী অফিসার এসএম আলমগীর।
এ সময় মির্জা আজম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও দায়িত্বপ্রাপ্ত কেন্দ্র সচিব আতিকুর রহমান বলেন- তিনি উক্ত কেন্দ্রে সুস্থ সুন্দর ও নকল মুক্ত পরিবেশের মধ্য দিয়ে পরীক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছেন বলে গণমাধ্যম কর্মীদেরকে জানান।
এছাড়াও মেলান্দহ উমির উদ্দিন হাই স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব মোহন তালুকদার জানান-উক্ত প্রতিষ্ঠানে কোলাহলমুক্ত ও কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে নকল মুক্ত পরিবেশে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে বলে আমাদের প্রতিবেদককে জানান।