1. abkiller40@gmail.com : admin : Abir Ahmed
  2. ferozahmeed10@gmail.com : moderator1818 :
ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু  - Barta24TV.com

ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু 

Reporter Name
  • Update Time : Sunday, September 13, 2026
  • 14 Time View

মোঃগোলাম কিবরিয়া,নড়াইল জেলা :

নড়াইলের লোহাগড়া উপজেলার সাংবাদিক কাজী আশরাফ মোটরসাইকেল চালিয়ে ঢাকায় যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। তিনি এশিয়ান টেলিভিশন ও দৈনিক করতোয়া পত্রিকার সাংবাদিক। গুরুতর অবস্থায় তাঁকে ঢাকায় নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ভাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃষ্টির মধ্যে কাজী আশরাফ মোটরসাইকেল চালিয়ে ঢাকার দিকে যাচ্ছিলেন। এ সময় মোটরসাইকেলটি সড়কে স্লিপ করে পড়ে যায়। পরে মোটরসাইকেলটির সঙ্গে দোলা পরিবহনের একটি বাসের ধাক্কা লাগে। এতে কাজী আশরাফ গুরুতর আহত হন।
এ সময় মোটরসাইকেলে তার সঙ্গে ছিলেন মাহমুদুল হাসান অনিক তিনি লোহাগড়া উপজেলার করফা গ্রামের আসলাম গাজী’র ছেলে । দুর্ঘটনায় অনিকের তেমন কোনো সমস্যা হয়নি বলে জানা গেছে।

ভাঙ্গা থানা পুলিশ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছে। গুরুতর আহত সাংবাদিক কাজী আশরাফকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে মৃত্যু বরন করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category