1. abkiller40@gmail.com : admin : Abir Ahmed
  2. ferozahmeed10@gmail.com : moderator1818 :
মেলান্দহে এসএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত।  - Barta24TV.com
সন্ধ্যা ৭:৫১, রবিবার, ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

মেলান্দহে এসএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত। 

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, এপ্রিল ১০, ২০২৫
  • 371 Time View

মেলান্দহ থেকে রমজান আলীঃ

জামালপুরের মেলান্দহে ১০ এপ্রিল বৃহস্পতিবার সকাল ১০টায় এসএসসি ও সমমান পরীক্ষা ১৫ টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে।

বিভিন্ন কেন্দ্র পরিদর্শন ও উপজেলা মাধ্যমিক অফিস সূত্রে জানা যায়, উপজেলার ১৫ টি কেন্দ্রে, এসএসসি কেন্দ্র সংখ্যা ৮টি,ভোকেশনাল কেন্দ্র সংখ্যা ৫টি ও দাখিল কেন্দ্র সংখ্যা ২টি।সর্বমোট পরীক্ষার্থী সংখ্যা রয়েছে ৪হাজার ৮শত ৭১জন।

এছাড়াও বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে প্রশাসনিক নিরাপত্তা ও নকলমুক্ত পরিবেশের মধ্য দিয়ে এসএসসি পরীক্ষার প্রথম দিন কেন্দ্র পরিদর্শন করেন-উপজেলা নির্বাহী অফিসার এসএম আলমগীর।

এ সময় মির্জা আজম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও দায়িত্বপ্রাপ্ত কেন্দ্র সচিব আতিকুর রহমান বলেন- তিনি  উক্ত কেন্দ্রে সুস্থ সুন্দর ও নকল মুক্ত পরিবেশের মধ্য দিয়ে পরীক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছেন বলে গণমাধ্যম কর্মীদেরকে জানান।

এছাড়াও মেলান্দহ উমির উদ্দিন  হাই স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব মোহন তালুকদার জানান-উক্ত প্রতিষ্ঠানে কোলাহলমুক্ত ও কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে নকল মুক্ত পরিবেশে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে বলে আমাদের প্রতিবেদককে জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category