


কক্সবাজার জেলা প্রতিনিধি- মো:ওসমান গনি(মির্জা)
ঢাকা মেডিকেল কলেজে (ঢামেক) পড়ার সুযোগ পাওয়া ঈদগাঁওর জালালাবাদের ইউনিয়নের কৃতি সন্তান খালেদ বিন রশিদ ঈদগাঁওর পূর্ব ফরাজীপাড়ার ব্যবসায়ী রশিদ আহামদ ও জান্নাতুল মোস্তফা ঝিনুকের একমাত্র ছেলে। তিনি ঈদগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পর কক্সবাজার সরকারি বালক উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হন। প্রতিটি ক্লাসে প্রথম হওয়ার পাশাপাশি ২০২৪ সালের এইচএসসি পরীক্ষায় সমগ্র ঢাকা বোর্ডে দ্বিতীয় স্থান অর্জন করেন খালেদ। পিএসসি ও জেএসসিতে টেলেন্টপুলে মেধাবৃত্তিও অর্জন করেন তিনি।
খালেদের চাচা তরুণ পর্যটন উদ্যোক্তা ও সি-বিচ রিসোর্টের ম্যানেজিং ডিরেক্টর আমানুল হক আমান জানান, খালেদ পড়ালেখার পাশাপাশি প্রাইমারি, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে স্কুল, থানা, জেলা, বিভাগ এবং জাতীয় পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে বিজয়ী হয়ে রাষ্ট্রপতির কাছ থেকেও পুরস্কারপ্রাপ্ত। তার এ সাফল্য নতুন প্রজম্মের জন্য অনুপ্রেরণার। এলাকার মানুষের সেবায় তার বাবা রশিদ আহমদ ঈদগাঁও বাজারে তাদের একটি ভবনে মা-মনি হাসপাতাল নামে একটি চিকিৎসা সেবালয় পরিচালনায় সম্পৃক্ত।মোহাম্মদ খালেদ বিন রশিদ এর শিক্ষক-শিক্ষিকা,মা-বাবা,আত্মীয়-স্বজন তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন।