


লাকী আহমেদ,ব্যুরো প্রধান সিলেটাঃ
সিলেটে কাজের কথা বলে ডেকে নিয়ে এক ব্যক্তিকে মারধর, টাকা ও মোটরসাইকেল ছিনিয়ে নেওয়ার পাশাপাশি চাঁদা দাবির গুরুতর অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত ব্যক্তি বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ভুক্তভোগী সকালে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন এবং পরবর্তীতে গোলাপগঞ্জ এলাকায় যান। সেখান থেকে ফেরার পথে বিকেল বা সন্ধ্যার দিকে ফোনে কাজের কথা বলে তাকে ডেকে নেওয়া হয়। অভিযোগ অনুযায়ী, উপশহর থেকে তালতলা পয়েন্ট এলাকায় নিয়ে গিয়ে কয়েকজন ব্যক্তি তাকে মারধর করে।
ছিনতাই ও চাঁদা দাবি করা হয়েছে, মারধরের একপর্যায়ে ভুক্তভোগীর কাছে থাকা টাকা, কাগজপত্র, চাবি এবং একটি ‘টিভিএস স্ট্রাইকার’ মোটরসাইকেল নিয়ে নেওয়া হয়। এছাড়া অভিযুক্তরা তার কাছে ২ লাখ থেকে ৩ লাখ টাকা দাবি করে এবং টাকা দিতে না পারায় তার ওপর নির্যাতন চালানো হয় বলে অভিযোগ করা হয়েছে।
অভিযুক্তদের পরিচয় ও রাজনৈতিক সংশ্লিষ্টতার দাবি: বক্তব্যে ‘ইনজাম’ বা ‘ইনচার’ নামের এক ব্যক্তির নাম উল্লেখ করেন শাহিনের স্ত্রী।
অন্যদিকে, ভুক্তভোগী ও তার পরিবারের দাবি, তিনি কোনো রাজনীতির সাথে জড়িত নন; বরং তাকে ‘আওয়ামী লীগ’ সাজিয়ে ফাঁসানো হয়েছে এবং মূল উদ্দেশ্য ছিল ছিনতাই ও টাকা আদায়। নির্যাতনের পর তাকে থানায় সোপর্দ করেন এবং পরবর্তীতে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন কোতোয়ালি থানা পুলিশ। ভুক্তভোগীর স্ত্রী জানান, তার অবস্থা গুরুতর এবং এক বছরের শিশু সন্তান নিয়ে পরিবারটি চরম বিপাকে পড়েছে। তারা প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার দাবি করেছেন।