


বার্তা ডেস্কঃ
জাতীয় সঞ্চয় অধিদপ্তরের উদ্যোগে আগামী ৮- ১৪ ডিসেম্বর, ২০২৪ খ্রি. পর্যন্ত দেশব্যাপী ‘সঞ্চয় সপ্তাহ-২০২৪ উদ্যাপনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ‘সঞ্চয় সপ্তাহ -২০২৪’ উদ্যাপনের লক্ষ্যে “সঞ্চয় করলে নিজের সমৃদ্ধি, একই সাথে দেশের প্রবৃদ্ধি” এ প্রতিপাদ্য বিষয় নির্বাচন করা হয়েছে।
এসময় কে.এম. রাজিবুল হাসান সহকারী পরিচালক,জেলা সঞ্চয় অফিস,মানিকগঞ্জের সভাপত্বিতে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন শ্রী সঞ্জিত সাহা সহকারী পরিচালক, হিন্দু কল্যান ট্রাস্ট মানিকগঞ্জ,আরও উপস্থিত ছিলেন দৈনিক অভিযোগ বার্তার সম্পাদক ও প্রকাশাক এস এম ফিরোজ আহাম্মদ সহ আরও অনেকেই।
উক্ত সঞ্চয় সপ্তাহ চলাকালীন জাতীয় সঞ্চয় অধিদপ্তরের নিয়ন্ত্রাধীন মাঠ পর্যায়ের সকল দপ্তরকে স্বাস্থ্যবিধি মেনে নিম্নোক্ত কার্যক্রম গ্রহণ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।দপ্তরসমূহ তাদের আওতাধীন এলাকার প্রান্তিক জনগোষ্ঠীকে সঞ্চয়ে উদ্বুদ্ধ করার লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করবেন বলে তিনি জানান।জাতীয় সঞ্চয় অধিদপ্তর এর সুবিধাভোগী সকল প্রতিষ্ঠানব্যক্তিদের সাথে নিবিড় যোগাযোগ স্থাপনের কার্যক্রম গ্রহণ করবেন।
অনলাইন ম্যানেজমেন্ট সিস্টেম ও সঞ্চয়ের উপকারিতা সম্পর্কে জনগণকে অবহিত করবে; এবংসঞ্চয় সপ্তাহের উপর গৃহীত কার্যক্রম মূল্যায়ন করবেন এবং গ্রাহকদের উন্নতমানের সেবা প্রদান নিশ্চিত করবেন বলে বক্তারা বলেন।