1. abkiller40@gmail.com : admin : Abir Ahmed
  2. ferozahmeed10@gmail.com : moderator1818 :
মেলান্দহে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো পহেলা বৈশাখ - Barta24TV.com

মেলান্দহে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো পহেলা বৈশাখ

Reporter Name
  • Update Time : Monday, April 14, 2025
  • 217 Time View

জামালপুর থেকে রমজান আলীঃ

জামালপুরের মেলান্দহে যথাযোগ্য মর্যাদায় ও নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপন হলো পহেলা বৈশাখ।

সকাল ৯ ঘটিকার সময় উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা নির্বাহী অফিসার এস এম আলমগীরের উপস্থিতিতে  বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

এছাড়াও উপজেলা বিএনপির সভাপতি জননেতা মোস্তাফিজুর রহমান বাবুল সহ সকল নেতাকর্মীদের উপস্থিতির মধ্য দিয়ে   বিভিন্ন সাজ সজ্জায় সজ্জিত লাঠি খেলা সহ এক বিশাল বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা পৌরসভার প্রাণকেন্দ্রে অনুষ্ঠিত হতে দেখা যায়।

পহেলা বৈশাখ উপলক্ষে ঐতিহ্যবাহী নাংলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব কিসমত পাশার উদ্যোগে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে উক্ত ইউনিয়ন পরিষদ চত্বরে যথাযোগ্য মর্যাদায় বাংলা নববর্ষ উদযাপন করা হয়।.

এছাড়াও ঐতিহ্যবাহী রাবেয়া ইসলাম আদর্শ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক হাজী দিদার পাশার উদ্যোগে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা সহ উক্ত শিক্ষা প্রতিষ্ঠানে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category