1. abkiller40@gmail.com : admin : Abir Ahmed
  2. ferozahmeed10@gmail.com : moderator1818 :
মানিকগন্জে পাঁচ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক-১ - Barta24TV.com
সন্ধ্যা ৭:৪৩, শুক্রবার, ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

মানিকগন্জে পাঁচ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক-১

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ডিসেম্বর ১১, ২০২৫
  • 153 Time View

সিংগাইর প্রতিনিধিঃ

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

বুধবার (১০ ডিসেম্বর) রাত প্রায় ১০টার দিকে উপজেলার জামশা ইউনিয়নের দক্ষিণ জামশা গ্রামের একটি বহুতল ভবনে এ অভিযান পরিচালনা করা হয়।

সিংগাইর থানার এসআই পার্থ শেখর সাংবাদিকদের জানান, “গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ জামশা এলাকার একটি ভবনের তৃতীয় তলায় সন্দেহভাজন একটি ফ্ল্যাটে অভিযান চালানো হয়। তল্লাশির সময় ওই ফ্ল্যাটে থাকা ভাড়াটিয়া মো. মাসুদের (৪৯) ঘর থেকে ৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে মাসুদকে আটক করে থানায় আনা হয়েছে।”

আটক মাসুদ ঢাকার নবাবগঞ্জ উপজেলার সাদাপুর গ্রামের ফালু বেপারীর ছেলে।উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৫ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে সিংগাইর থানার অফিসার ইনচার্জ জনাব মাজহারুল ইসলাম গণমাধ্যমকে জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এসময় এলাকাবাসী বলেন,মাদকের বিরুদ্ধে পুলিশের এমন অভিযান অত্যন্ত প্রশংসনীয়। নিয়মিত অভিযান পরিচালনা ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হলে এ ধরনের অপরাধ আরো কমে আসবে বলে মনে করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category