1. abkiller40@gmail.com : admin : Abir Ahmed
  2. ferozahmeed10@gmail.com : moderator1818 :
মানিকগঞ্জে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে সাবেক ছাত্রদল নেতা নিহত - Barta24TV.com
বিকাল ৫:৪১, বুধবার, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

মানিকগঞ্জে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে সাবেক ছাত্রদল নেতা নিহত

Reporter Name
  • Update Time : সোমবার, ডিসেম্বর ৯, ২০২৪
  • 189 Time View

নিজস্ব প্রতিনিধিঃ মানিকগঞ্জ

মানিকগঞ্জের ঘিওর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে লাবলু আহমেদ (৩৭) নামে এক সাবেক ছাত্রদল নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। আজ সোমবার দুপুর ১টার দিকে ঘিওর বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত লাবলু কুস্তা গ্রামের মৃত আব্দুল হালিমের ছেলে। তিনি ২০০৩ সালে ঘিওর উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ছিলেন। গত চার মাস আগে কুয়েত থেকে দেশে ফিরে লাবলু বিএনপির রাজনীতিতে সক্রিয় হয়ে ওঠেন।

এ ঘটনায় আহতরা হলেন— কুস্তা গ্রামের মৃত দীন ইসলামের ছেলে রাহাদুজ্জামান খান ও কুস্তা গ্রামের শওকত আলীর ছেলে হিমেল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরে স্থানীয় আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। আজ ঘিওর বাসস্ট্যান্ড এলাকায় প্রতিপক্ষের লোকজন ধারাল অস্ত্র নিয়ে লাবলুর ওপর হামলা চালায়। এতে লাবলু আহত হন। পরে তাকে উদ্ধার করে মুন্নু মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা লাবলুকে মৃত ঘোষণা করেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, ‘দুই পক্ষের সংঘর্ষে এক বিএনপি নেতা মারা গেছেন। কয়েকজন আহত হয়েছেন। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category