1. abkiller40@gmail.com : admin : Abir Ahmed
  2. ferozahmeed10@gmail.com : moderator1818 :
মানিকগঞ্জ- ৩ আসনে মনোনয়ন কিনলেন জাসদ নেতা মোঃ শাহজাহান আলী সাজু - Barta24TV.com
বিকাল ৫:৫৩, বুধবার, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

মানিকগঞ্জ- ৩ আসনে মনোনয়ন কিনলেন জাসদ নেতা মোঃ শাহজাহান আলী সাজু

Reporter Name
  • Update Time : রবিবার, ডিসেম্বর ২৮, ২০২৫
  • 271 Time View

মানিকগঞ্জ প্রতিনিধিঃ

আজ বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে মানিকগঞ্জ জেলা জাসদের নেতাকর্মী ও সাধারণ মানুষদের নিয়ে সাটুরিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা নার্গিস সুলতানার নিকট থেকে আনুষ্ঠানিক ভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন ফরম কিনলেন মোঃ শাহজাহান আলী (সাজু)।

এসময় মনোনয়ন পএ কেনার পর স্থানীয় সাংবাদিকদের তিনি বলেন, সকল অনিয়ম ও দুর্নীতি বন্ধ করে জনতার কাতারে এসে রাজনীতি করব,শোষন নয়, দখল নয় উল্লেখ করে সাজু বলেন, আমি যেখানে যাচ্ছি ভাল সারা পাচ্ছি। অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে আমি বিপুল ভোটে নির্বাচিত হব ইনশাআল্লাহ । কারন বিগত দেড় বছরে বড় দুটি প্রধান দলের নেতাকর্মীদের অনিয়মের কারনে ঐ দল দুটি থেকে সাধারন মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে।

তিনি এসময় আরও বলেন,আমি সবসময়ই আমার অবস্থান থেকে মানুষের সেবা করেছি সততা ও ন্যায় ভাবে মানুষের সাথে চলেছি কখনোই অন্যায়ের সাথে আপোষ করিনি যা সাটুরিয়া ও মানিকগঞ্জবাসী জানে।আপনারা আমার জন্য দোয়া করবেন আমাকে মটর গাড়ী মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করে জনগনকে সেবা করার সুযোগ দিবেন।

এর আগে বিগত ২৪ জুলাই আন্দোলনের পূর্বে সাটুরিয়া উপজেলা পরিষদের নির্বাচনে বিপুল ভোটে মোঃ শাহজাহান আলী (সাজু) চেয়ারম্যান নির্বাচিত হন। বর্তমান সরকার উপজেলা পরিষদের নির্বাচিতদের অব্যাহতি দেন। এছাড়াও তিনি জেলার সাটুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়ন পরিষদের নির্বাচন করে আলোচনায় আসেন।

মোঃ শাহজাহান আলী (সাজু) অনেক বছর ধরে রাজনীতির সাথে যুক্ত আছেন ছাএ জীবনে বাংলাদেশ ছাত্রলীগের মানিকগঞ্জ দেবেন্দ্র কলেজ শাখার ও জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ছিলেন। পরে তিনি বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন। তার বন্যার্ঢ রাজনৈতিক জীবনে অন্যায়ের সাথে আপোষহীন ছিলেন পরে শাহজাহান আলী (সাজু) বাংলাদেশ জাসদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হন এবং মানিকগঞ্জ জেলা কমিটির সভাপতি হিসেবে পালন করে আসছেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি বাংলাদেশ জাসদের মটরগাড়ি প্রতীকে সাটুরিয়া- মানিকগঞ্জ-৩ আসন থেকে নির্বাচন করবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category