1. abkiller40@gmail.com : admin : Abir Ahmed
  2. ferozahmeed10@gmail.com : moderator1818 :
মানিকগঞ্জ -২ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মঈনুল ইসলাম খান শান্তর নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত - Barta24TV.com
সন্ধ্যা ৬:৩৪, রবিবার, ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মানিকগঞ্জ -২ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মঈনুল ইসলাম খান শান্তর নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, জানুয়ারি ২৭, ২০২৬
  • 312 Time View

মোহাম্মদ আলী, মানিকগঞ্জ প্রতিনিধিঃ

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার কাজ শুরু করেছেন মানিকগঞ্জ -২ ( সিংগাইর – হরিরামপুর  ও সদর উপজেলার ভাড়ারিয়া, হাটিপাড়া ) আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী সাবেক সাংসদ জননেতা ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত’র এক নির্বাচনী সমাবেশ হরিরামপুর উপজেলার দড়িকান্দি সারোয়ার হোসেন আইডিয়াল হাফেজিয়া মাদ্রাসার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

নির্ববাচনী সমাবেটি বয়ড়া ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে উপজেলা বিএনপির সহ-সভাপতি হাজী ওবায়দুর রহমান বাবু এর সভাপতিত্ব পরিচালিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি হাজী আব্দুল হান্নান মৃধার ও সাধারণ সম্পাদক মোঃ শামিম আহমেদ,জেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও গালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিক বিশ্বাস,উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ বুলবুল ইসলাম,২ নং সাংগঠনিক সম্পাদক সায়মন চৌধুরী,সহ-সাংগঠনিক সম্পাদক মৃধা মোঃ গোলাম রসূল শাহীন, উপজেলা যুবদলের সদস্য সচিব আবু সা’দাত মোঃ শাহিন (মোল্লা শাহিন) ও যুগ্ন আহ্বায়ক জাহিদুর রহমান তুষার,উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ ইমরান হোসেন,ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মোঃ সোহেল রানা বাবু।

এ ছাড়াও আরো উপস্থিত ছিলেন বয়ড়া ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আজহার আলী ও বয়ড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মীর লাভলু প্রমূখ।

সাবেক সাংসদ জননেতা ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত জানান,আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ সদস্য নির্বাচনে দলমত নির্বিশেষে ধানের শীষ প্রতীকের বিজয় সুনিশ্চিত করতে সর্বাত্ন কাজ করতে হবে এবং আগামী ১২ ফেব্রুয়ারী সারাদিন ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category