1. abkiller40@gmail.com : admin : Abir Ahmed
  2. ferozahmeed10@gmail.com : moderator1818 :
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ২ সন্তানসহ স্বামী-স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার - Barta24TV.com

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ২ সন্তানসহ স্বামী-স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

Reporter Name
  • Update Time : Monday, July 29, 2024
  • 273 Time View

সংবাদদাতা: দেলোয়ার হোসাইন মাহদী (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :

আজ ২৮/৭/২৪ইং রোজ রবিবার ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্তর্গত নবীনগর পৌর এলাকায় বিজয়পাড়ার নিজবাড়ি থেকে সকাল সাড়ে ১০টার দিকে একই পরিবারের ২ সন্তান ও স্বামী-স্ত্রী সহ ৪জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছেন পুলিশ।নিহতরা হলেন বিজয়পাড়ার বাসিন্দা কাপড় ব্যবসায়ী সোহাগ মিয়া (৩৩), তার স্ত্রী জান্নাত আক্তার (২৫), তাদের দুই কন্যা ফারিয়া আক্তার (৪) ও ফাহিমা আক্তার (২)।এ ব্যাপারে নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সিরাজুল ইসলাম জানান, নিহত সোহাগ পেশায় একজন কাপড় ব্যবসায়ী ছিলেন। রাতে স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে ঘুমিয়ে পড়েন তিনি। প্রতিদিন তারা সকালে ঘুম থেকে উঠলেও আজ না উঠায় পরিবারের সদস্যরা তাদের ডাকাডাকি করেন। কিন্তু কোনো সাড়া মেলেনি। পরে স্থানীয়দের সহায়তায় দরজা ভেঙে ঘরে প্রবেশ করে তাদের মরদেহ দেখতে পান।এরমধ্যে সোহাগ ও এক কন্যার মরদেহ টিনের চালের কাঠে ঝুলছিল। স্ত্রী জান্নাতের মরদেহ খাটে ও অপর আরেক কন্যার মরদেহ খাটের পাশে পড়ে ছিল।পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ মরদেহগুলো উদ্ধার করেছে। তাৎক্ষণিকভাবে তাদের মৃত্যুর কারণ জানা যায়নি। মৃত্যুর কারণ অনুসন্ধানে পুলিশ তদন্ত কাজ শুরু করেছে।

 

তিনি আরও বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহগুলো ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category