1. abkiller40@gmail.com : admin : Abir Ahmed
  2. ferozahmeed10@gmail.com : moderator1818 :
‘পল্টন হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে’ : জামায়াত নেতা নুরুজ্জামান লিটন - Barta24TV.com

‘পল্টন হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে’ : জামায়াত নেতা নুরুজ্জামান লিটন

রাজশাহী অফিস
  • Update Time : Wednesday, October 28, 2026
  • 11 Time View

স্টাফ রিপোর্টার, দুর্গাপুর: ২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকার পল্টনে সংঘটিত সহিংসতার বিচার ও জড়িতদের শাস্তির দাবি জানিয়েছেন রাজশাহী জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মুহাম্মদ নুরুজ্জামান লিটন।

বুধবার (২৮ অক্টোবর) বিকেলে রাজশাহীর দুর্গাপুরে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান।

নুরুজ্জামান লিটন বলেন, “২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকার রাজপথে লগি-বৈঠা দিয়ে একটি শান্তিপূর্ণ সমাবেশে নিরীহ মানুষের ওপর হামলা চালানো হয়েছিল। এই হামলা ছিল দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও গণতন্ত্রের বিরুদ্ধে।” তিনি পল্টনে সংঘটিত সহিংসতার বিচার নিশ্চিত করা এবং ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার আহ্বান জানান।

দুর্গাপুর উপজেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিলটি পানি উন্নয়ন বোর্ডের (ধানহাটা) মাঠ থেকে শুরু হয়ে পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মেডিকেল মোড় এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা জামায়াতের আমির সাইফুল ইসলামের সভাপতিত্বে এবং সেক্রেটারি শামীম উদ্দিনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন উপজেলা জামায়াতের নায়েবে আমির অধ্যক্ষ ফজলুল বারী সোহরাব, পৌর জামায়াতের আমির অ্যাডভোকেট নুর আলম, দেলুয়াবাড়ি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিয়াউর রহমান, ড. সেলিম রেজা খান ও ইসলামী ছাত্রশিবির নেতা জাহিদুর রহমান প্রমুখ।

সমাবেশে বক্তারা ২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানান। দীর্ঘ সময় পার হলেও হত্যাকাণ্ডগুলোর বিচার নিশ্চিত না হওয়ায় তাঁরা ক্ষোভ প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category