1. abkiller40@gmail.com : admin : Abir Ahmed
  2. ferozahmeed10@gmail.com : moderator1818 :
বিএনপি নেতা শফিকুল হক মিলনের ৫৭তম জন্মদিনে দোয়া ও মোনাজাত - Barta24TV.com
রাত ১:৫০, রবিবার, ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি নেতা শফিকুল হক মিলনের ৫৭তম জন্মদিনে দোয়া ও মোনাজাত

Reporter Name
  • Update Time : রবিবার, সেপ্টেম্বর ২৮, ২০২৫
  • 337 Time View

রাজশাহী প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও পবা-মোহনপুর আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী এ্যাড. শফিকুল হক মিলনের ৫৭তম জন্মদিন উপলক্ষে দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়েছে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় পবা উপজেলার খড়খড়ি বাইপাস এলাকায় বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের আঞ্চলিক কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—পবা উপজেলা বিএনপির সদস্য শফিকুল ইসলাম শফিক, পারিলা ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ও উপজেলা ছাত্রদলের সদস্য মো. মাহাবুর আলী, যুবদল নেতা মিজানুর রহমান শাকিল, দাওকান্দি সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি হাবিবুর রহমান হাবিব, পারিলা ইউনিয়ন মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, ইউনিয়ন তাঁতি দলের সাধারণ সম্পাদক কাউসার আলী, ইউনিয়ন মৎস্যজীবী দলের সিনিয়র সহ-সভাপতি মিনারুল ইসলাম ও ইউনিয়ন তাঁতি দলের সিনিয়র যুগ্ম সম্পাদক মুস্তাকিম রহমান।

দোয়া মাহফিলে বিএনপি নেতা মিলনের দীর্ঘায়ু, সুস্বাস্থ্য এবং দেশ ও দলের কল্যাণ কামনা করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category