1. abkiller40@gmail.com : admin : Abir Ahmed
  2. ferozahmeed10@gmail.com : moderator1818 :
বাকৃবিতে নানান আয়োজনে বর্ষবরণ অনুষ্ঠিত - Barta24TV.com

বাকৃবিতে নানান আয়োজনে বর্ষবরণ অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : Tuesday, April 14, 2026
  • 119 Time View

মোঃ ইমরুল আহসান,ময়মনসিংহ থেকেঃ

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) জাতীয় দিবস উদযাপন কমিটির আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে বৈশাখী শোভাযাত্রা, বিভিন্ন সংগঠনের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান ১৪ এপ্রিল ২০২৬ (মঙ্গলবার) সকাল ০৭:৩০টায় বাকৃবির বৈশাখী চত্বরে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে জাতীয় দিবস উদযাপন কমিটির সভাপতি এবং বাকৃবির ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মোঃ শহীদুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া।

জাতীয় দিবস উদযাপন কমিটির সদস্য-সচিব ও সহযোগী ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল্লাহ এর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন ও শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মো: রফিকুল ইসলাম সরদার । এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সংগঠনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category