1. abkiller40@gmail.com : admin : Abir Ahmed
  2. ferozahmeed10@gmail.com : moderator1818 :
নিষিদ্ধ সংগঠন ছাএলীগের ৪ নেতা আটক - Barta24TV.com
ভোর ৫:০৩, সোমবার, ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

নিষিদ্ধ সংগঠন ছাএলীগের ৪ নেতা আটক

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ডিসেম্বর ১৯, ২০২৪
  • 220 Time View

নিজস্ব প্রতিনিধিঃ

জামালপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র জনতার মিছিলে হামলা এবং নাশকতার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের চার নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত চারজন ছাত্রলীগ নেতারা জামালপুরের বেসরকারি বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের স্নাতক (সম্মান) শেষ বর্ষের শিক্ষার্থী ।বুধবার (১৮ ডিসেম্বর) সকালে তাদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে ।

আটককৃতরা হলেন – জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান হৃদয় (২৪), আইন বিষয়ক সম্পাদক শাহনেওয়াজ সিফাত (২৩), মেলান্দহ উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শুভ (২৩) এবং গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক পিয়াস হাসান নীল (২৩) ।

তথ্য নেওয়ার সময় ছাত্রলীগ নেতারা জানান, মৌখিক পরীক্ষা শেষে পুলিশ তাদের গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সাল মো. আতিক বলেন, ছাত্রজনতার আন্দোলনে হামলা এবং নাশকতার অভিযোগে তাদের গ্রেপ্তার করে আনা হয়েছিল । বুধবার সকালে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category