1. abkiller40@gmail.com : admin : Abir Ahmed
  2. ferozahmeed10@gmail.com : moderator1818 :
নাসিরাবাদ কলেজিয়েট স্কুলের ১১৬ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত - Barta24TV.com
সকাল ৬:০২, বুধবার, ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

নাসিরাবাদ কলেজিয়েট স্কুলের ১১৬ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : সোমবার, ফেব্রুয়ারি ২, ২০২৬
  • 235 Time View

নিজস্ব সংবাদদাতাঃ

ময়মনসিংহের নাসিরাবাদ কলেজিয়েট স্কুলের ১১৬ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ ফেব্রুয়ারি) ময়মনসিংহ জেলা স্কুল ছাত্রাবাস মাঠে এ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। নাসিরাবাদ কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক মোঃ আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক লুৎফুন নাহার।

বিশেষ অতিথি বক্তব্যে বলেন, খেলাধুলা হচ্ছে সুস্থ বিনোদনের মাধ্যম। যেসব শিক্ষার্থীরা খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার সাথে সম্পৃক্ত থাকে তারা কখনো খারাপ কাজে লিপ্ত হতে পারে না। তাই পড়াশোনার পাশাপাশি খেলাধুলার প্রয়োজন রয়েছে।

তিনি অভিভাবকের উদ্দেশ্যে বলেন, আপনারা অবশ্যই আপনাদের সন্তানদের খেলাধুলার প্রতি উৎসাহিত করবেন। যার মাধ্যমে আপনাদের সন্তানদের মানসিক বিকাশ ঘটবে। যা সুস্থ ও মানবিক বাংলাদেশ তৈরিতে সহায়ক হবে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নাসিরাবাদ কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক মো: আনোয়ার হোসেন। এছাড়াও অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন স্কুলের শিক্ষক- শিক্ষিকাবৃন্দ, অভিভাবকবৃন্দ, শিক্ষার্থীসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যম কর্মী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category