1. abkiller40@gmail.com : admin : Abir Ahmed
  2. ferozahmeed10@gmail.com : moderator1818 :
নরসিংদীতে হঠাৎ গ্যাস সরবরাহ বন্ধ - Barta24TV.com

নরসিংদীতে হঠাৎ গ্যাস সরবরাহ বন্ধ

Reporter Name
  • Update Time : Saturday, April 11, 2026
  • 119 Time View

নরসিংদী প্রতিনিধিঃ

নরসিংদীতে হঠাৎ গ্যাস সরবরাহ বন্ধ হয়ে গেছে। পূর্ব ঘোষণা না দিয়েই গ্যাস সরবরাহ বন্ধের কারণে ক্ষোভ জানিয়েছেন গ্রাহকরা। এই পরিস্থিতিতে তিতাস গ্যাস নরসিংদী আঞ্চলিক কার্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, যান্ত্রিক ত্রুটি কারণে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

শনিবার (১১ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে এই রিপোর্ট লেখা পর্যন্ত গ্যাস সরবরাহ স্বাভাবিক হয়নি। এর আগে শনিবার সকাল থেকে শহরের বাসাবাড়ি, শিল্প কারখানায় গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, গ্যাস সরবরাহ বন্ধ থাকার কারণে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন বাসাবাড়ি, বিভিন্ন হোটেল রেস্তোরা, মিষ্টির দোকানসহ শিল্পকারখানাগুলো। বাসাবাড়ির লোকজন গ্যাসের অভাবে ঘরে রান্না না করতে পারায় অনেকে খাবারের দোকান, হোটেল-রেস্তোরাঁয় ছুটে যান। কিন্তু সেখানেও চাহিদার তুলনায় খাবার কম থাকায় তাদের অনেককেই ফিরতে হচ্ছে না খেয়ে।

স্থানীয়রা আরও জানান, নরসিংদী তিতাস গ্যাস কর্তৃপক্ষ গ্যাস বন্ধ হয়ে যাওয়ার ব্যাপারে পূর্ব থেকে কোনো সতর্কবার্তা ও মাইকিং করেনি। এছাড়াও ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদী এলাকার বিভিন্ন সিএনজি স্টেশনগুলোতেও গ্যাস মিলছে না। গ্যাস না পাওয়ায় সিএনজিচালিত অটোরিকশার চলাচলও কমে গেছে। এছাড়াও ঢাকা-সিলেট মহাসড়কের পাশে অবস্থিত সিএনজি স্টেশনগুলোতেও দেখা দিয়েছে দীর্ঘ লাইন। গ্যাস নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে আছে শত শত গাড়ি।

গৃহিনী রীনা আক্তার বলেন, সকাল থেকে গ্যাস না থাকায় রান্না করতে পারিনি। এর আগে গ্যাস না থাকার বিষয়ে কোনো মাইকিংও করা হয়নি।

তিতাস গ্যাস নরসিংদী আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক প্রকৌশলী মোহাম্মদ মামুনুর রহমান জানান, তিতাস গ্যাস নরসিংদীর বিতরণ প্ল্যান্টে যান্ত্রিক ত্রুটির কারণে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়। তবে মেরামত কাজ শেষে দ্রুত গ্যাস সরবরাহ করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category