


লাকী আক্তার,ব্যুরো প্রধানঃ
সিলেটের জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরকারি ওষুধ চুরি ও দালাল চক্রের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে। স্থানীয়দের প্রাপ্ত তথ্য ও অনুসন্ধানী অনুসন্ধানে জানা গেছে, স্বাস্থ্য কমপ্লেক্স ঘিরে একচ্ছত্র নিয়ন্ত্রণ গড়ে তুলেছেন অ্যাম্বুলেন্স ড্রাইভার কামাল ও তার সহযোগীরা।
অনুসন্ধানে যা জানা গেছে সরকারী ওষুধ পাচার স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোর ও ফার্মেসি কক্ষের সঙ্গে সখ্যতা গড়ে তুলে সরকারি ওষুধ বাইরে পাচার ও বিক্রির অভিযোগ উঠেছে কামালের বিরুদ্ধে। ফুটেজে দেখা যায়, কামাল ফার্মেসি কাউন্টার থেকে একাধিক সরকারি ওষুধের বোতল ও প্যাকেট সংগ্রহ করছেন।
প্রাইভেট অ্যাম্বুলেন্স ও দালালির সিন্ডিকেট: কামাল ও তার সহযোগী অ্যাম্বুলেন্স শাহীন ও শাহিনের মাধ্যমে একাধিক প্রাইভেট অ্যাম্বুলেন্স পরিচালনা করছেন। অভিযোগ রয়েছে, স্বাস্থ্য কমপ্লেক্সে আসা রোগীদের বিভ্রান্ত করে এবং জোরপূর্বক প্রাইভেট ক্লিনিক ও প্রাইভেট অ্যাম্বুলেন্সে যেতে বাধ্য করা হয়, যার ফলে প্রতিনিয়ত সাধারণ ও দরিদ্র রোগীরা প্রতারণা ও আর্থিক ক্ষতির শিকার হচ্ছেন।
অবৈধ সম্পদ অর্জন: এই অবৈধ কার্যক্রম ও দালালির মাধ্যমে কামাল রাতারাতি অঢেল সম্পত্তির মালিক হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
স্বাস্থ্য কমপ্লেক্সে আসা সাধারণ রোগীরা জানান, প্রশাসনিক নজরদারির অভাবে এই দালাল চক্র দিন দিন আরও বেপরোয়া হয়ে উঠছে। কামাল ও তার সিন্ডিকেটের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা ও প্রশাসনিক তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।