1. abkiller40@gmail.com : admin : Abir Ahmed
  2. ferozahmeed10@gmail.com : moderator1818 :
জাফলং যৌতুকের টাকার দাবিতে স্ত্রীকে আগুনে পোড়ানোর অভিযোগ, স্বামী গ্রেফতার! - Barta24TV.com

জাফলং যৌতুকের টাকার দাবিতে স্ত্রীকে আগুনে পোড়ানোর অভিযোগ, স্বামী গ্রেফতার!

Reporter Name
  • Update Time : Thursday, May 21, 2026
  • 115 Time View

নিজস্ব প্রতিবেদক :সিলেটের গোয়াইনঘাটের জাফলং ইউনিয়নের আসামপাড়া হাওর যৌতুকের টাকার দাবিতে এক গৃহবধূকে আগুনে পুড়িয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৮ তারিখ গোয়াইনঘাট থানায় এ ঘটনার অভিযোগ দায়ের করা হয়। অভিযোগে বলা হয়, ভুক্তভোগী রিয়া আক্তারের স্বামী রবিন ইসলাম তার কাছে যৌতুকের টাকা দাবি করে আসছিলেন। দাবি পূরণ না হওয়ায় তিনি স্ত্রীকে শারীরিকভাবে নির্যাতন করেন এবং এক পর্যায়ে তাকে আগুনে পুড়িয়ে হত্যার চেষ্টা করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।

এ ঘটনায় গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামানের নির্দেশনায় এসআই রাজিব রায় ও এসআই মোবারক হোসেনের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের মাধ্যমে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে অভিযুক্ত রবিন ইসলামকে দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করা হয়।

পরে গতকাল তাকে আদালতে হাজির করা হলে বিচারিক প্রক্রিয়ার অংশ হিসেবে তাকে কারাগারে পাঠানো হয় বলে জানা গেছে।

মামলার বাদী আব্দুর রশীদের কন্যা রিয়া আক্তার অভিযোগে আরও উল্লেখ করেন, স্বামীর দীর্ঘদিনের নির্যাতন ও যৌতুকের চাপের কারণে তার জীবন ঝুঁকির মধ্যে পড়ে যায়। ঘটনার পর এলাকায় বিষয়টি ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং ঘটনার প্রকৃত সত্য উদঘাটনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category