


রাজু আহমেদ, রাজশাহী: রাজশাহীর দুর্গাপুর উপজেলার জয়নগর উচ্চ বিদ্যালয়ে শহীদ শেখ রাসেলের ৬০ তম জন্ম দিবস উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও কেক কাটা অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৮ অক্টোবর বুধবার সকাল ১০ টায় জয়নগর উচ্চ বিদ্যালয় এর আয়োজনে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়নগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন চেয়ারম্যান মিজানুর রহমান মিজান।
জয়নগর উচ্চ বিদ্যালয় এর ম্যানেজিং কমিটির সভাপতি আমজাদ হোসেনের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক এজাজুল হক এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রেজাউল করিম।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সুলতান সরকার, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, ইউপি সদস্য মনসুর রহমান, সাবেক মেম্বার আহাদ আলী, ছাত্রলীগ নেতা রাকিবুল ইসলাম শান্ত সহ স্থানীয় আওয়ামী-লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ বিভিন্ন শ্রেণী পেশার জনগণ ও বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথি মিজান বলেন, সকলে শেখ রাসেল দিবস পালনের প্রতিপাদ্যে ‘শেখ রাসেল দীপ্তিময়, নির্ভীক নির্মল দুর্জয়’ সন্পর্কিত এবং ১৯৭৫ সালের ১৫ আগস্ট মানবতার শত্রূ ও ঘৃণ্য ঘাতকদের নির্মম বুলেটে বঙ্গবন্ধুসহ তাঁর পরিবারবর্গকে নির্মমভাবে হত্যার উপর বিশেষ গুরুত্বারোপ করেন।
সভাশেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন উক্ত উচ্চ বিদ্যালয় শিক্ষক আব্দুস সালাম।