1. abkiller40@gmail.com : admin : Abir Ahmed
  2. ferozahmeed10@gmail.com : moderator1818 :
ঘাটাইলে কর্তৃপক্ষকে না জানিয়ে সরকারি স্কুলের আসবাবপত্র বিক্রির অভিযোগ - Barta24TV.com

ঘাটাইলে কর্তৃপক্ষকে না জানিয়ে সরকারি স্কুলের আসবাবপত্র বিক্রির অভিযোগ

Reporter Name
  • Update Time : Tuesday, September 24, 2024
  • 306 Time View

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি:

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার গারট্ট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত একটি ভবনের আসবাবপত্রসহ মূল্যবান মালামাল কর্তৃপক্ষকে না জানিয়ে বিক্রির অভিযোগ উঠেছে।
স্কুলটির প্রধান শিক্ষক মোছা: শাপলা খাতুনের বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে। এতে বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকাবাসীর মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। প্রধান শিক্ষক মোছা: শাপলা খাতুন একই প্রতিষ্ঠানে ৩ দফায় প্রায় ১০ বছর কর্মরত রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিদ্যালয়টির পুরাতন ভবনের ২৫ টি জানালা, জোড়া বেঞ্চ, ১০টি দরজাসহ বেশ কিছু মালামাল মূল্য (প্রায় ২ লাখ টাকা) কোনো রেজুলেশন, টেন্ডার কিংবা কর্তৃপক্ষকে না জানিয়ে স্থানীয় বাজারে বিক্রি করা হয়। পরে শিক্ষক এবং স্থানীয় লোকজন ডেকে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন।
এ বিষয়ে জানতে চাইলে নাম প্রকাশ না করার শর্তে বিদ্যালয়ের এক সহকারী শিক্ষিক বলেন, বিক্রির ঘটনা সঠিক। প্রধান শিক্ষক ও স্কুলের অফিস সহায়ক এ সব আসবাবপত্র বিক্রয় করে সুবিধা নিয়েছেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষিক শাপলা খাতুন এ বিষয়ে তার বক্তব্য চাইলে, তিনি বক্তব্য দিতে অস্বীকৃতি জানায় এবং সাংবাদিকদের সাথে অসৌজন্য মুলক আচরণ করেন। প্রধান শিক্ষক তার অন্যান্য সহকর্মীদের নির্দেশ দেয় সাংবাদকিদের অবরুদ্ধ করে তার কক্ষে তালা মেরে রাখতে।
ঘাটাইল উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মো. নাজমুল হক বলেন, স্কুলের আসবাবপত্র পুরানো ছিল। তাই বিক্রয় করে ফেলেছে। বিক্রিত অর্থ সরকারি কোষাগারে জমা হয়েছে কিনা এ প্রশ্নের কোন উত্তর মিলেনি। তথ্য নিতে গেলে প্রধান শিক্ষিক সাংবাদিকদের সাথে অসৌজন্য মুলক আচরণের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন বিষয়টি আগে জানতে হবে।
এ প্রসঙ্গে ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইরতিজা হাসান বলেন, তথ্যের জন্য গেলে প্রধান শিক্ষকের এমন আচরণ লজ্জাজনক।তাদের বিভাগীয় পর্যায় জানালে তাহারাও এটা ভালো চোখে দেখবে না। ঘটনাটির খোঁজ-খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category