1. abkiller40@gmail.com : admin : Abir Ahmed
  2. ferozahmeed10@gmail.com : moderator1818 :
গোয়াইনঘাটে সাবেক ছাত্রদল নেতা বদরুল আলম হত্যার প্রতিবাদে রুস্তমপুর ইউনিয়ন ছাত্রদলের প্রতিবাদ সভা - Barta24TV.com

গোয়াইনঘাটে সাবেক ছাত্রদল নেতা বদরুল আলম হত্যার প্রতিবাদে রুস্তমপুর ইউনিয়ন ছাত্রদলের প্রতিবাদ সভা

Reporter Name
  • Update Time : Wednesday, October 21, 2026
  • 1 Time View

গোয়াইনঘাট (সিলেট)  প্রতিনিধিঃ

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ১ নং রুস্তমপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক বদরুল আলম হত্যার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এক বিশাল প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। ১ নং রুস্তমপুর ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে স্থানীয় বঙ্গবীর পয়েন্টে এই সভার আয়োজন করা হয়।
​প্রতিবাদ সভায় রুস্তমপুর ইউনিয়ন ছাত্রদল ও বিএনপি এবং এর অঙ্গ-সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন, “বদরুল আলম ছিলেন রাজপথের একজন পরোপকারী ও নিবেদিতপ্রাণ কর্মী। তাঁকে নির্মমভাবে হত্যা করে ছাত্রদলের কণ্ঠ স্তব্ধ করার অপচেষ্টা করা হচ্ছে। আমরা এই নৃশংস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।”

এসময় ​বক্তারা অনতিবিলম্বে বদরুল আলম হত্যাকাণ্ডে জড়িত আসামিদের সনাক্ত করে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। অন্যথায় সাধারণ ছাত্রজনতাকে সাথে নিয়ে কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন নেতৃবৃন্দ।

​প্রতিবাদ সভা শেষে এক বিক্ষোভ মিছিল বঙ্গবীর পয়েন্টের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে।গোয়াইনঘাটে সাবেক ছাত্রদল নেতা বদরুল আলম হত্যার প্রতিবাদে রুস্তমপুর ইউনিয়ন ছাত্রদলের প্রতিবাদ সভা
​

Please Share This Post in Your Social Media

More News Of This Category