1. abkiller40@gmail.com : admin : Abir Ahmed
  2. ferozahmeed10@gmail.com : moderator1818 :
ইসলামের সুমহান আদর্শকে পৌঁছে দিতে জামায়াত ইসলামী বদ্ধপরিকর -নুরুজ্জামান লিটন - Barta24TV.com

ইসলামের সুমহান আদর্শকে পৌঁছে দিতে জামায়াত ইসলামী বদ্ধপরিকর -নুরুজ্জামান লিটন

Reporter Name
  • Update Time : Saturday, November 30, 2024
  • 252 Time View

রাজু আহমেদ, রাজশাহী : বাংলাদেশ জামায়াতে ইসলামী দুর্গাপুর উপজেলা শাখার উদ্যোগে ওয়ার্ড সভাপতি ও সেক্রেটারিদের নিয়ে শিক্ষা শিবির কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ নভেম্বর) দুপুরে উপজেলা সদরে শিক্ষা শিবির কর্মশালার আয়োজন করা হয়। এতে উপজেলা ও পৌর জামায়াতের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্ত অংশ নেন।

শিক্ষা শিবির কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি নুরুজ্জামান লিটন বলেন, ওয়ার্ড সংগঠনকে শক্তিশালী করতে দাওয়াতি কাজকে আরো গতিশীল করতে হবে।

তিনি আরো বলেন, সমাজের বিভিন্ন শ্রেণীর পেশার মানুষের কাছে ইসলামের সুমহান আদর্শকে পৌঁছে দিতে জামায়াত ইসলামী বদ্ধপরিকর।

উপজেলা আমীর মাস্টার সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রোগ্রামে আরো বক্তব্য রাখেন উপজেলা সেক্রেটারি মাস্টার শামীম উদ্দিন, উপজেলা সাবেক আমীর অধ্যাপক ফজলুল বারী সোহরাব, উপস্থিত ছিলেন পৌর আমীর মাওলানা রফিকুল ইসলাম, জামায়াত নেতা নুর আলম প্রমূখ।

শিক্ষা শিবির কর্মশালায় উপজেলার ৭২ টি ওয়ার্ডের সভাপতি ও সেক্রেটারি অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category