1. abkiller40@gmail.com : admin : Abir Ahmed
  2. ferozahmeed10@gmail.com : moderator1818 :
অন্যায়ের শৃঙ্খল ভেঙে জামিনে মুক্ত সাংবাদিক অমিতাভ বিশ্বাস - Barta24TV.com
বিকাল ৫:২৭, শনিবার, ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

অন্যায়ের শৃঙ্খল ভেঙে জামিনে মুক্ত সাংবাদিক অমিতাভ বিশ্বাস

Reporter Name
  • Update Time : সোমবার, সেপ্টেম্বর ৮, ২০২৫
  • 624 Time View

স্টাফ রিপোর্টারঃ

নেত্রকোনায় প্রাথমিক শিক্ষা অফিসে মারধর ও ষড়যন্ত্রমূলক গ্রেপ্তারের শিকার সাংবাদিক অমিতাভ বিশ্বাস অবশেষে আদালতের জামিনে মুক্তি পেয়েছেন। আদালতের এই ন্যায়সংগত সিদ্ধান্তে সাংবাদিক সমাজে স্বস্তি নেমে এসেছে এবং ইউনাইটেড জার্নালিস্ট সোসাইটি অব বাংলাদেশ (ইউজেএসবি) ষড়যন্ত্রকারীদের বিচারের দাবিতে গর্জে উঠেছে।

অমিতাভ বিশ্বাস বর্তমানে উন্মোচন টেলিভিশন-এর নেত্রকোনা জেলা প্রতিনিধি, অগ্নিশিখা টেলিভিশন-এর সাংবাদিক এবং ইউনাইটেড জার্নালিস্ট সোসাইটি অব বাংলাদেশ (ইউজেএসবি) নেত্রকোনা জেলা শাখার সিনিয়র সহ-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি পূর্বে দৈনিক আমার সংবাদ পত্রিকায়ও কাজ করেছেন।

আজ এক বিবৃতিতে ইউজেএসবি কেন্দ্রীয় কমিটি আদালতকে ধন্যবাদ জানিয়ে বলেছে—

“ন্যায়বিচারের দরজা এখনো খোলা আছে—এই রায় তার প্রমাণ। আমরা আদালতের প্রতি কৃতজ্ঞ। তবে যারা সাংবাদিক অমিতাভ বিশ্বাসকে রক্তাক্ত করেও ক্ষান্ত হয়নি, বরং ষড়যন্ত্র করে তাকে কারাগারে পাঠিয়েছে—তাদের বিচারের মুখোমুখি করতেই হবে।”

সংগঠনটি আরও জানায়—

“এ হামলা কেবল একজন সাংবাদিকের ওপর নয়, বরং সমগ্র সাংবাদিক সমাজকে স্তব্ধ করার চেষ্টা। কিন্তু মনে রাখতে হবে—সাংবাদিকের কলম ভাঙা যায় না, সত্যকে দমন করা যায় না।”

ইউনাইটেড জার্নালিস্ট সোসাইটি অব বাংলাদেশ সারা দেশের সাংবাদিকদের ঐক্যবদ্ধ হয়ে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে।

তারা হুঁশিয়ারি দিয়ে বলেছে—

“যারা হামলা চালিয়েছে, মিথ্যা মামলা সাজিয়েছে, দুর্নীতিকে আড়াল করতে সাংবাদিককে বন্দি করেছে—তাদের বিচার আমরা আদায় করবই। সাংবাদিক সমাজ নীরব নয়, এবার গর্জন শুরু হয়েছে।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category