1. abkiller40@gmail.com : admin : Abir Ahmed
  2. ferozahmeed10@gmail.com : moderator1818 :
মানিকগঞ্জে অবৈধ গ্যাস সিলিন্ডার মজুদ ৫০ হাজার টাকা জরিমানা - Barta24TV.com
দুপুর ২:৫০, সোমবার, ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

মানিকগঞ্জে অবৈধ গ্যাস সিলিন্ডার মজুদ ৫০ হাজার টাকা জরিমানা

Reporter Name
  • Update Time : বুধবার, জানুয়ারি ২১, ২০২৬
  • 203 Time View

মানিকগঞ্জ প্রতিনিধিঃ

মানিকগঞ্জ শহরের একটি বাসাবাড়িতে অবৈধভাবে গ্যাস সিলিন্ডার মজুত ও অতিরিক্ত মূল্যে বিক্রির দায়ে ‘খান ট্রেডার্স’ নামের একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

আজ বুধবার (২১ জানুয়ারি) বিকেলে মানিকগঞ্জ শহরের লঞ্চ ঘাট এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের একটি দল অভিযান পরিচালনা করে। অভিযানকালে একটি আবাসিক ভবনে তালা ভেঙে বিপুল সংখ্যক গ্যাস সিলিন্ডার উদ্ধার করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানায়, অনুমোদন ছাড়াই বাসাবাড়িতে গ্যাস সিলিন্ডার মজুত করা হচ্ছিল এবং সেগুলো নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করা হচ্ছিল—এমন অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে অভিযোগের সত্যতা পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী প্রতিষ্ঠানটির মালিক লিটনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অবৈধভাবে গ্যাস সিলিন্ডার মজুত ও অতিরিক্ত মূল্যে বিক্রির মতো কার্যক্রম থেকে বিরত থাকার জন্য ব্যবসায়ীদের সতর্ক করে দেয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category