1. abkiller40@gmail.com : admin : Abir Ahmed
  2. ferozahmeed10@gmail.com : moderator1818 :
লাহুড়িয়ায় পরিবেশ সুরক্ষায় ‘আন-নূজুম’ মাদ্রাসার ব্যতিক্রমী উদ্যোগ: বৃক্ষরোপণ অভিযান ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত - Barta24TV.com

লাহুড়িয়ায় পরিবেশ সুরক্ষায় ‘আন-নূজুম’ মাদ্রাসার ব্যতিক্রমী উদ্যোগ: বৃক্ষরোপণ অভিযান ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : Saturday, September 19, 2026
  • 13 Time View

মোঃ গোলাম কিবরিয়া,নড়াইল প্রতিনিধি:

নড়াইল জেলার লোহাগড়া উপজেলার লাহুড়িয়া তালুকপাড়ায় পরিবেশের ভারসাম্য রক্ষা এবং শিক্ষার্থীদের মাঝে সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে এক ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে স্থানীয় আন-নূজুম আরবি মিডিয়াম বালক-বালিকা মাদ্রাসা। মাদ্রাসার উদ্যোগে এক বর্ণাঢ্য “বৃক্ষরোপণ অভিযান ও কর্মসূচি-২০২৬” সফলভাবে সম্পন্ন হয়েছে। একই দিনে মাদ্রাসা প্রাঙ্গণে শিক্ষার্থীদের পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানটি উপলক্ষে তালুকপাড়ার মাদ্রাসা প্রাঙ্গণ এবং প্রবেশদ্বারকে নান্দনিক সাজে সাজানো হয়। মূল ফটকে “বৃক্ষরোপণ অভিযান ও কর্মসূচি” সংবলিত আকর্ষণীয় তোরণ, ব্যানার ও ফেস্টুন শোভা পাচ্ছিল, যা আগত অতিথি ও স্থানীয় অভিভাবকদের নজর কেড়েছে।

অভিভাবক সমাবেশে বক্তারা বলেন, শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষাই নয়, শিক্ষার্থীদের সুনাগরিক ও মানবিক গুণসম্পন্ন হিসেবে গড়ে তুলতে পরিবেশ সচেতনতা অত্যন্ত জরুরি। লাহুড়িয়া অঞ্চলসহ দেশের প্রকৃতি রক্ষায় নতুন প্রজন্মকে গাছের যত্ন নেওয়া এবং প্রকৃতিকে ভালোবাসার শিক্ষা দিতেই এই বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন।

সমাবেশ শেষে মাদ্রাসার বালক ও বালিকা শাখার শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। একই সাথে সদ্য সমাপ্ত পরীক্ষার ফলাফল ঘোষণা করে কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, পরিচালনা কমিটির সদস্য এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category