


বিনোদন ডেস্কঃ
বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনে একসময় যে জুটির নাম উচ্চারিত হলেই মানুষের মনে আবেগের ঢেউ উঠত,তারা ছিলেন হুমায়ুন ফরিদী ও সুবর্ণা মোস্তফা , দুজনেই ছিলেন মিডিয়ায় নিজ নিজ ক্ষেত্রে অনন্য প্রতিভার অধিকারী। একজন শক্তিশালী অভিনয় দিয়ে চরিত্রকে জীবন্ত করে তুলতেন , অন্যজন সৌন্দর্য ও মেধার মিশেলে পর্দায় এনে দিতেন এক গভীর আবেশ। তাদের ভালোবাসার গল্প কেবল ব্যক্তিগতই ছিলনা, তা হয়ে উঠেছিল দেশব্যাপী ও সাংস্কৃতিক অঙ্গনে আলোচিত এক অধ্যায়।
নাটক , চলচ্চিত্রে এবং সংস্কৃতিক জগতে এক সাথে কাজ করতে গিয়ে তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে, স্বাভাবিকভাবে সেই সময়ে এই জুটিকে ঘিরে দর্শকদের কৌতূহল ছিল প্রবল। তারা ছিলেন রুচিশীল ভালোবাসার এক অনন্য প্রতীক—সংযমী , মার্জিত রুচিশীল এবং শিল্পমনস্ক মানুষ । দর্শকের কাছে তারা হয়ে উঠেছিলেন আদর্শ জুটি, যেখানে ভালোবাসা এবং সৃজনশীলতা একসঙ্গে পথ চলতে পারে।
তবে সময়ের সাথে সম্পর্কের ভেতরে জমে ওঠে বিশাল দূরত্ব। ব্যস্ততা, ভিন্ন মানসিকতা ও জীবনের বাস্তব চাপ তাদের ভালোবাসায় লাগাম টানে একসময় সেই ভালোবাসার আলো ঝলমলে সম্পর্ক এসে দাঁড়ায় বিচ্ছেদের দিকে , আর এই বিচ্ছেদ ছিল কেবল দুজন মানুষের আলাদা হয়ে যাওয়া নয় , বরং তা ছিল লক্ষ ভক্ত হৃদয়ের এক নীরব বেদনার নাম।
একটা সময় তাদের সেই মার্জিত রুচিশীল স্বামী – স্ত্রী’র সংসার জীবন ভেঙে যায়,তবও এই দুজনের প্রতি মানুষের শ্রদ্ধা , ভালেবাসা এখনও কমেনি তার কারন হুমায়ুন ফরিদী তার অভিনয় দিয়ে রয়ে গেছেন কিংবদন্তি হিসেবে মানুষের মনে , তেমনি তার সাবেক স্ত্রী সুবর্ণা মোস্তফা’র বহুমাত্রিক প্রতিভা অসাধারণ ব্যক্তিত্ব দিয়ে নিজেকে শোবিজ অঙ্গনে করেছেন সম্মানিত। সে কারবে হুমায়ন ফরিদী- সুবর্না জুটির প্রেমের গল্প শুধুই বিচ্ছেদের নয়,বরং তা মনে করিয়ে দেয়—ভালোবাসা কখনো শেষ হয়ে যায়না , ভালোবাসা কখনও কখনও স্মৃতিতে রূপ নিয়ে আরও গভীর হয়ে বাস্তব জীবনে থাকে
এই গল্প আজও বাংলাদেশের সংস্কৃতিক অঙ্গনে এক নীরব ইতিহাস হয়ে বেঁচে আছে।