1. abkiller40@gmail.com : admin : Abir Ahmed
  2. ferozahmeed10@gmail.com : moderator1818 :
হাতে কাজ নেই, অর্থকষ্টে ভেঙে পড়লেন অভিনেতা শামীম হোসেন - Barta24TV.com
সকাল ৬:৫৬, শনিবার, ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

হাতে কাজ নেই, অর্থকষ্টে ভেঙে পড়লেন অভিনেতা শামীম হোসেন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, মার্চ ৫, ২০২৬
  • 100 Time View

বিনোদন ডেস্কঃ

বাংলা নাটকের পরিচিত মুখ শামীম হোসেন—ছোট ছোট কমেডি চরিত্রে যিনি বছরের পর বছর দর্শকদের হাসিয়েছেন। কিন্তু সেই মানুষটিই এখন কঠিন বাস্তবতার মুখোমুখি। হাতে কাজ নেই, সংসারে নেমে এসেছে অর্থকষ্ট।

বুধবার সকালে নিজের ফেসবুকে দেওয়া এক ভিডিওতে অশ্রুসিক্ত কণ্ঠে তিনি বলেন—“রোজা ১৪টা হয়ে গেল। কাজ না করে বেকার থাকলে মনের অবস্থা খুব খারাপ থাকে। পরিবার আর আত্মীয়দের জন্য মাসে একটা আয়ের টার্গেট থাকে। কিন্তু কাজ না থাকলে মনে হয় টেনশনে পাগল হয়ে যাবো। পাশে আল্লাহ ছাড়া আর কেউ নাই।”

এর আগে এক পোস্টে তিনি লিখেছিলেন—“আমরা হচ্ছি মধ্যবিত্ত ফ্যামিলি। তাই জানালার ফাঁক দিয়ে তাকিয়ে থাকি—কোনো কাজ যদি আসে, কেউ যদি ডাকে, কেউ যদি পাশে এসে দাঁড়ায়। অভাব কী জিনিস, আজকে আমি টের পাচ্ছি ভাই।”

শামীম হোসেনের জীবনের গল্পও সংগ্রামের।প্রায় ২০ বছর আগে জীবিকার তাগিদে কুলিগিরি, পকেটমারি, রিকশা চালানো—সবই করেছেন তিনি। পরে ১৯৯৭ সালে বেইলি রোডের মহিলা সমিতিতে পিওনের চাকরি নেন। সেখান থেকেই অভিনেত্রী আফসানা মিমির ডাকে ‘বন্ধন’ নাটকে কয়েকটি দৃশ্যে অভিনয়ের সুযোগ পান। আর সেই ছোট সুযোগ থেকেই শুরু হয় তার অভিনয়ের পথচলা।

এরপর তিনি হাজারের বেশি নাটক ও দুই ডজনের বেশি চলচ্চিত্রে ছোট ছোট কমেডি চরিত্রে অভিনয় করেছেন। পেয়েছেন দর্শকদের ভালোবাসাও।

তবুও বর্তমানে প্রায় এক বছর ধরে নাটকে কোনো কাজ নেই। ইউটিউব নির্ভর কিছু কনটেন্টে কাজ করতেন, কিন্তু গত দুই মাস ধরে সেখানেও কাজ বন্ধ।

শামীম বলেন,“আমার তিন ছেলে, আমি আর আমার স্ত্রী—মোট পাঁচজনের সংসার। আমিই একমাত্র উপার্জনকারী। মনের কষ্ট থেকেই কথাগুলো ফেসবুকে লিখেছি।”একসময় দর্শকদের হাসানো এই মানুষটির চোখে এখন কেবলই কষ্ট আর অনিশ্চয়তার ছাপ।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category