1. abkiller40@gmail.com : admin : Abir Ahmed
  2. ferozahmeed10@gmail.com : moderator1818 :
উপমহাদেশের বাংলা গানের জনপ্রিয় সংগীতশিল্পী সোহেলী সুলতানা - Barta24TV.com

উপমহাদেশের বাংলা গানের জনপ্রিয় সংগীতশিল্পী সোহেলী সুলতানা

Reporter Name
  • Update Time : Thursday, April 9, 2026
  • 190 Time View

বিনোদন ডেস্কঃ

সোহেলী সুলতানা মূলত বাংলাদেশের একজন জনপ্রিয় ও সমসাময়িক সংগীতশিল্পী, যিনি ফোক, লালন গীতিসহ বিভিন্ন ধরণের বাংলা ও হিন্দি গান পরিবেশন করে থাকেন। যদিও তিনি নির্দিষ্টভাবে “ওপার বাংলার” (পশ্চিমবঙ্গ) শিল্পী না, তিনি ভারতীয় বাংলা গানের জনপ্রিয় সংগীত শিল্পী কুমার শানুসহ বিভিন্ন শিল্পীদের সাথে ডুয়েট গান করছেন পাশাপাশি ভারতের বিভিন্ন প্রদেশে তিনি স্টেজ পোগ্রাম করে বিশেষ পরিচিতি পেয়েছেন সেই হিসেবে সংগীত শিল্পী সোহেলী সুলতানা ভারতে অনেক জনপ্রিয় শিল্পী আর সে কারনেই তার গায়কী এবং লাইভ পারফরম্যান্সের জন্য দুই বাংলার দর্শকদের কাছেই তিনি পরিচিতি পেয়েছেন জনপ্রিয় সংগীত শিল্পী হিসাবে।

শিল্পী সোহেলী সুলতানা মনে করেন একজন সংগীতশিল্পীর সব ধরনের গান (লালন, ফোক, হিন্দি, বাংলা) গাইতে পারা উচিত। তিনি বাংলাদেশের বিভিন্ন জনপ্রিয় টেলিভিশন চ্যানেলে সংগীত পরিবেশন করেছেন পাশাপাশি একক ও লাইভ অনুষ্ঠানে তিনি অতিথি শিল্পী হিসেবে অংশগ্রহণ করেছেন। লাইভ সংগীত অনুষ্ঠানে তাকে নিয়মিত গান গাইতে দেখা যায় সোহেলী সুলতানা’র জনপ্রিয় গানের মাঝে উল্লেখযোগ্য হলো নাচবো আমি,বসন্ত বাতাসে, তোরে ছাড়া যায় না বাঁচা এবং কালাচাঁন ইত্যাদি তিনি উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লাকে তার আদর্শ মনে করেন এবং তাকে অনুকরণ করার চেষ্টা করেন।

সংগীত শিল্পী সোহেলী মূলত বাংলাদেশের সংগীত অঙ্গনে সক্রিয় থাকলেও সামাজিক যোগাযোগ মাধ্যম এবং স্যাটেলাইট চ্যানেলের বদৌলতে ওপার বাংলার শ্রোতাদের কাছেও তার গান বেশ জনপ্রিয়।

তিনি সংগীতে অবদানের জন্য তাকে দৈনিক অভিযোগ বার্তা কতৃক “স্টার এচিভার এওয়ার্ড” ২০২৫ দেওয়া হয় ও হিউম্যান রাইটস বাইফা এওয়ার্ড ২০২৬ দেওয়া হয়েছে সংগীতে তার অসামান্য অবদানের জন্য

Please Share This Post in Your Social Media

More News Of This Category