1. abkiller40@gmail.com : admin : Abir Ahmed
  2. ferozahmeed10@gmail.com : moderator1818 :
মানিকগঞ্জে তেল পরিমাপে কারচুপি, ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা - Barta24TV.com

মানিকগঞ্জে তেল পরিমাপে কারচুপি, ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা

Reporter Name
  • Update Time : Thursday, April 30, 2026
  • 129 Time View

নিজস্ব প্রতিবেদক, মানিকগঞ্জ:

মানিকগঞ্জ সদর উপজেলার মিতরা এলাকায় জ্বালানি তেল পরিমাপে কারচুপির দায়ে ‘মিলন ফিলিং স্টেশন’কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ (৩০ এপ্রিল) দুপুরে অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেলের নেতৃত্বে এই বিশেষ তদারকি অভিযান পরিচালিত হয়।

অভিযানে দেখা যায়, ফিলিং স্টেশনটি প্রতি ৫ লিটার ডিজেল ও পেট্রোল বিক্রির ক্ষেত্রে ২৩০ মিলিলিটার করে তেল কম দিচ্ছিল ওজনে এই বড় ধরনের কারচুপির সত্যতা পাওয়ায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী পাম্পটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে গ্রাহকদের ঠকানো বন্ধে পাম্পের পরিমাপ যন্ত্র দ্রুত সংশোধনের কঠোর নির্দেশ দেন আসাদুজ্জামান রুমেল।

অভিযান শেষে তিনি সংবাদমাধ্যমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়েছে। জ্বালানি তেলের সঠিক পরিমাপ নিশ্চিত করতে এবং সাধারণ ভোক্তাদের স্বার্থ রক্ষায় জেলায় এ ধরনের তদারকি কার্যক্রম নিয়মিত অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category