1. abkiller40@gmail.com : admin : Abir Ahmed
  2. ferozahmeed10@gmail.com : moderator1818 :
ঘাটাইলে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত - Barta24TV.com

ঘাটাইলে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

Reporter Name
  • Update Time : Sunday, December 14, 2025
  • 437 Time View

আশরাফুল ইসলাম:

নানা কর্মসূচির মধ্য দিয়ে টাঙ্গাইলের ঘাটাইলে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।

১৪ ডিসেম্বর,রবিবার সকালে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন, ঘাটাইল থানা পুলিশ ও মুক্তিযোদ্ধা সংসদ।

পরে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু সাঈদের সভাপতিত্বে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় সহকারি কমিশনার ( ভূমি ) জাহিদুর রহমান,ঘাটাইল থানা অফিসার্স ইনচার্জ মোঃ মোকছেদুর রহমান,বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো মাহাবুবুল বাছিদ চানমিয়া,উপজেলা কৃষি কর্মকর্তা দিলশাদ জাহান,উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান ও উপজেলার বীর মুক্তিযোদ্ধাগণ সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category