1. abkiller40@gmail.com : admin : Abir Ahmed
  2. ferozahmeed10@gmail.com : moderator1818 :
ছাএলীগ পিটিয়ে আলোচনায় আসা সেই পুলিশ কর্মকর্তা এখন মানিকগঞ্জের অতিঃ পুলিশ সুপার - Barta24TV.com
সকাল ১১:৪২, সোমবার, ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ছাএলীগ পিটিয়ে আলোচনায় আসা সেই পুলিশ কর্মকর্তা এখন মানিকগঞ্জের অতিঃ পুলিশ সুপার

Reporter Name
  • Update Time : বুধবার, ডিসেম্বর ১০, ২০২৫
  • 106 Time View

বার্তা২৪টিভি ডেস্কঃ

২০২২ সালের ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে বরগুনায় ছাত্রলীগ নেতাকর্মীদের লাঠিপেটা করে আলোচনায় আসা পুলিশ কর্মকর্তা মহরম আলীকে মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপারের দায়িত্ব দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৯ নভেম্বর) পুলিশ সদরদপ্তর থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।

জনাব মহরম আলী ৩০তম বিসিএস ক্যাডারে উত্তীর্ণ হয়ে ২০২০ সালের ১৫ জানুয়ারি বরগুনায় অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে যোগ দেন। ২০২২ সালের জাতীয় শোক দিবসে বরগুনা শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসনের আয়োজিত অনুষ্ঠানে ছাত্রলীগ নেতাকর্মীদের ওপর তার নেতৃত্বে পুলিশের হাতে মারধরের ঘটনা ঘটে।

সেই দিন শিল্পকলা একাডেমির তৃতীয় তলা থেকে ইটপাটকেল নিক্ষেপের কারণে পুলিশের গাড়ির গ্লাস ভেঙে যায়। এর পরই মহরম আলীর নেতৃত্বে পুলিশের একটি টিম অনুষ্ঠানস্থলে প্রবেশ করে নবগঠিত জেলা ছাত্রলীগের নেতাকর্মীদের ওপর লাঠিচার্জ করে।

ঘটনার সময় সেখানে বরগুনা-২ আসনের তৎকালীন সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভু উপস্থিত ছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে সেসময় প্রকাশিত ভিডিও ও ছবি ব্যাপকভাবে ভাইরাল হয়।

ঘটনার পর পুলিশ সদর দপ্তর জনাব মহরম আলীকে বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করে।আওয়ামী লীগ সরকার পতনের পর তাকে অ্যান্টি টেরোরিজম ইউনিটে (এটিইউ) বদলি করা হয়।

সম্প্রতি আবার তাকে মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপারের দায়িত্ব দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category